যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সদর দফতরের বাইরে হামলা, গুলিবিদ্ধ ৩

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫২

যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সদর দফতরের বাইরে হামলা, গুলিবিদ্ধ ৩ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরের বাইরে হামলার ঘটনা ঘটেছে। বুধবারের এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিন ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এরইমধ্যে বিষয়টি সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, মেরিল্যান্ডে এনএসএ সদর দফতরের বাইরে গোলাগুলির ঘটনায় দ্রুত অ্যাকশনে যায় দায়িত্বরত পুলিশ সদস্যরা। এক পর্যায়ে সন্দেহভাজন হামলাকারীকে আটকে সক্ষম হয় তারা। ওই সন্দেহভাজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ)-এর এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে এনএসএ-র নিরাপত্তা যানের প্রবেশদ্বারে এ ঘটনা ঘটে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে আর কোনও নিরাপত্তা হুমকি নেই।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের মুখপাত্র লিন্ডসে ওয়াল্টার্স বলেন, হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের প্রার্থনা। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)-এ জানিয়েছে, ঘটনাস্থলে তাদের প্রতিনিধি পাঠানো হচ্ছে।

হেলিকপ্টার থেকে নেওয়া একটি টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, পুলিশ ও অগ্নিনির্বাপন দফতরের সদস্যরা ভবনের গাড়ি প্রবেশের ফটকটি সুরক্ষিত রাখতে কাজ করছেন। সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দায়িত্ব পালন করছেন কর্মকর্তারা।

এনএসএ-র প্রবেশদ্বার সংলগ্ন রাস্তায় যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ পথে আসা গাড়িগুলোকে পথনির্দেশনা দিচ্ছেন কর্মকর্তারা।

এনবিসি নিউজ জানিয়েছে, ঘটনাস্থলে পাঠানো তাদের হেলিকপ্টার থেকে দেখা গেছে, মেঝেতে হ্যান্ডকাপ পরে বসে আছেন এক ব্যক্তি। তাকে ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। সূত্র: রয়টার্স, বিবিসি, এনবিসি।

/এমপি/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম