সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদে রাশিয়ার সমালোচনায় যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৪৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০২

সিরিয়া ইস্যুতে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি বলেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় দেশটির সরকারের ওপর রাশিয়ার প্রভাব ব্যবহারের সময় এসেছে। রাজনৈতিক প্রক্রিয়ায় সাহায্যের জন্য যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠায় রাশিয়ার দিক থেকে গ্যারান্টির দরকার ছিল। কিন্তু দৃশ্যত তারা আবারও আসাদ বাহিনীর যাবতীয় রাসায়নিক অস্ত্রের গ্যারান্টি হয়ে উঠেছে। আসাদ সরকার নিজ দেশের নাগরিকদের ওপর বোমা বর্ষণ অব্যাহত রেখেছে।

নিকি হ্যালি নিকি হ্যালি বলেন, সিরিয়ার আসাদ সরকার আদতে ইরান ও হিজবুল্লাহ’র একটি ফ্রন্ট। তারা মধ্যপ্রাচ্যে দায়িত্বজ্ঞানহীন ও মারাত্মক এজেন্ডা নিয়ে অগ্রসর হচ্ছে। এই সংঘাতের প্রতিটি ফ্রন্টে আমরা লেবানন, ইরাক ও আফগানিস্তানের যোদ্ধাদের দেখতে পাই। এই বিদেশি যোদ্ধাদের সেখানে একত্রিত করেছে তেহরান।

সিরিয়ায় আসাদ বাহিনীর নৃশংসতার সঙ্গে লেবাননের শিয়াপন্থী গ্রুপ হিজবুল্লাহ’র সরাসরি যোগসূত্র আছে বলেও মন্তব্য করেন নিকি হ্যালি।

নিকি হ্যালির সমালোচনার জবাবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, সহিংসতা প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উচিত সিরিয়ার সরকারবিরোধীদের ওপর তাদের প্রভাবকে কাজে লাগানো।

ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক চাপ থেকে মুক্ত থাকতে হবে।

এদিকে এর আগে সিরিয়ায় আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্টের দফতর ইলিসি প্যালেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের ওপর আসাদ সরকারের রাসায়নিক হামলার প্রমাণ মিললে দেশটিতে সামরিক অভিযান চালাতে ফরাসি বাহিনীকে নির্দেশ দেওয়া হবে।

বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারকে রেড লাইন হিসেবে আখ্যায়িত করেন ফরাসি প্রেসিডেন্ট।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ফ্রান্সের নিরাপত্তা বাহিনীগুলো এখনও পর্যন্ত সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনও প্রমাণ পায়নি। তবে তারা বিষয়টির দিকে তীক্ষ্ম নজর রাখছে।

রাশিয়ার পেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপেও আসাদকে নিবৃত্ত করতে মস্কোর প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। আসাদ বাহিনীর বিমান হামলায় বিদ্রোহী অধ্যুষিত দুইটি এলাকায় প্রাণহানি ও মানবিক বিপর্যয়ের ঘটনায় আসাদকে থামাতে পুতিনের প্রতি অনুরোধ করেন ম্যাক্রোঁ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইরানের সহযোগিতায় বিদ্রোহী অধ্যুষিত অবরুদ্ধ এলাকাগুলোতে হামলা চালাচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। বিদ্রোহীদের শেষ দুইটি বড় ঘাঁটি পূর্ব ঘৌটা ও ইদলিবে এসব হামলা চালানো হচ্ছে। পূর্ব ঘৌটা সিরিয়ার রাজধানী দামেস্কের কাছেই অবস্থিত। ইদলিবের অবস্থান তুর্কি সীমান্তবর্তী এলাকায়।

উল্লেখ্য, ২০১১ সালের মার্চে সিরিয়ার আসাদবিরোধী আন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয়। এতে এ পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছেন। সূত্র: বিবিসি, রয়টার্স, আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম