পূর্ব ঘৌটায় আবারও আসাদ বাহিনীর হামলা, নিহত ৬

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪০
image

সিরিয়ার পূর্ব ঘৌটায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীর হামলায় দুই শিশুসহ অন্তত ছয়জন বেসামরিক নিহত হয়েছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

পূর্ব ঘৌটায় আসাদ বাহিনীর হামলা সিরিয়ার সিভিল ডিফেন্স গ্রুপ জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটায় বৃহস্পতিবার বিমান ও স্থল হামলা চালিয়েছে আসাদ অনুগত বাহিনী। ঘৌটার দুমা এলাকায় ওই হামলায় নিহত হন মোট ছয় জন।

এর আগে রবিবার রাতে আসাদ অনুগত বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছিলেন।  বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই এলাকার হরাস্তা, ইরবিন, হামুরিয়া, দুমা, সাকবা, ইরবিনে ২১টি বিমান হামলা চালানো হয়।

শনিবার জাতিসংঘ জানিয়েছিল, সিরিয়ায় এক সপ্তাহে ২৭৭ জন বেসামরিক নিহত হয়েছেন। এরমধ্যে ২৩০ জনই প্রাণ হারিয়েছেন পূর্ব ঘৌটা এলাকায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জায়েদ আল হুসেন বলেছেন, ৪ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ২৭৭ জন বেসামরিককে হত্যা করা হয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম