ইসরায়েলি জঙ্গিবিমান ভূপাতিত করা বিশাল সামরিক অর্জন: হিজবুল্লাহ

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৬

সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইসরায়েলের এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করার ঘটনা ‘বিশাল সামরিক অর্জন’। এমন মন্তব্য করেছেন লেবাননের শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ মহাসচিব বলেন, ‘ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়া। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইসরায়েলি বিমান ভূপাতিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আর যারা এই নির্দেশ বাস্তবায়ন করেছেন তারা হলেন সিরিয়ার সেনাবাহিনীর কর্মকর্তা ও সাধারণ জওয়ান।’

ইসরাইলি জঙ্গিবিমান ভূপাতিত করার সিদ্ধান্ত নেয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে সিরিয়ার মিত্রদের জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

তিনি বলেন, ইসরায়েলের যখন যেখানে খুশি হামলা চালানোর দিন শেষ হয়ে গেছে। তাদের জঙ্গিবিমান ভূপাতিত করার মাধ্যমে এই বাস্তবতা দৃশ্যমান হয়েছে।

ভূমধ্যসাগরে লেবাননের ১০টি গ্যাসক্ষেত্র রয়েছে। এগুলোর মধ্যে ব্লক-নাইন গ্যাসক্ষেত্রের মালিকানা দাবি করে আসছে ইসরায়েল। শুক্রবারের ভাষণে দেশটির এমন দাবির তীব্র সমালোচনা করেন হিজবুল্লাহ নেতা। তিনি বলেন, তেল আবিবের এই স্বপ্ন কোনও দিন বাস্তবায়িত হবে না। প্রয়োজনে দেশের সম্পদ রক্ষার জন্য হিজবুল্লাহ লড়াইয়ে নামবে।

গোলান মালভূমিকে তেল, গ্যাস ও পানির বিশাল ভাণ্ডার হিসেবে উল্লেখ করেন হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, এই মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত অংশে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার রয়েছে। ফলে পুরো গোলান মালভূমিকে ইসরায়েলের হাতে তুলে দিতে চায় যুক্তরাষ্ট্র। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম