চীনের ব্যাংক থেকে আরও ৫০ কোটি ডলার ঋণ নিচ্ছে পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৬

ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নার (আইসিবিসি) সঙ্গে ৫০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। সাড়ে চার শতাংশ সুদে এই ঋণের জন্য গত ১৫ জানুয়ারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

চীনের কাছ থেকে ঋণ বাড়ছে পাকিস্তানের

খবরে বলা হয়েছে, গত বছর জুনে সংসদে অনুমোদন হওয়া পাকিস্তানের চলতি অর্থবছরের বাজেটের ৮৬ শতাংশ ছিল বৈদেশিক ঋণ। গত সাতমাসে চীনের কাছ থেকে ১৬০ কোটি ডলার ঋণ নিয়ে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে পাকিস্তান। এছাড়া একই সময়ে প্রকল্প ব্যয় হিসেবে বেইজিং পাকিস্তানকে ৬১ কোটি ডলার দিয়েছে।

গত বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসায় চীনের কাছ থেকে ঋণ সংগ্রহে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। গত বছরের অক্টোবরে প্রথমবারের মতো আইসিবিসির কাছ থেকে কোটি কোটি ডলার ঋণ নেয় পাকিস্তান। এবারের ঋণ নিয়ে দ্বিতীয়বারের মতো একইব্যাংকের কাছ থেকে ঋণ নিলো পাকিস্তান।

গত ডিসেম্বরে পাকিস্তানেরে মোট বৈদেশিক ঋণ ও দায়ের পরিমাণ দাঁড়ায় ৮ হাজার ৮৯০ কোটি ডলার।

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি