নাইজেরিয়ায় ৪৭৫ সন্দেহভাজন বোকো হারাম সদস্যের কারামুক্তি

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৪
image

নাইজেরিয়ায় কারামুক্তি পেল জঙ্গি সংগঠন বোকো হারামের ৪৭৫ জন সন্দেহভাজন সদস্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের অভাব থাকায় রবিবার (১৮ ফেব্রুয়ারি) তাদের মুক্তি দিয়েছে আদালত।  সন্দেহভাজনদের একাংশকে কোনও মামলা ছাড়াই কয়েক বছর ধরে আটকে রাখা হয়েছিল।  

বোকো হারাম
রবিবার এক বিবৃতিতে নাইজেরিয়ার বিচার বিভাগ জানায়, বোকো হারামের সদস্য কিংবা সংগঠনটির পরিকল্পনা ও আস্তানার তথ্য গোপনকারী সন্দেহে ওই ৪৭৫ সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। এখন  ‘যথাযথ পুনর্বাসন নিশ্চিত করতে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এরপর তারা পরিবারের কাছে ফিরে যাবে। নাইজেরিয়ার বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, ‘পর্যাপ্ত প্রমাণ না থাকায় প্রসিকিউশন কাউন্সিল তাদেরকে অভিযুক্ত করতে পারেনি। সেকারণে সন্দেহভাজনদেরকে মুক্তি দেওয়া হয়েছে।' 

কাইনজি শহরের আদালতে দ্বিতীয় ধাপে ১৬০০ সন্দেহভাজনের বিরুদ্ধে বিচার কার্যক্রমের অংশ হিসেবে ওই বন্দিদের মুক্তি দেওয়া হয়। গত সপ্তাহেও কয়েকটি শুনানি হয়েছে।গত সপ্তাহে কাইনজি আদালতে ২০ বোকো হারাম সদস্যকে দুই থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৪ সালে চিবুক থেকে ২০০রও বেশি স্কুল শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় জড়িত থাকা হারুনা ইয়াহিয়াকে দ্বিতীয় ধাপে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগেও তাকে ১৫ বছরের সাজা দেওয়া হয়। বিচারপতি জানিয়েছেন, দুটি সাজার মেয়াদ ধারাবাহিকভাবে শেষ করা হবে। 

অক্টোবর থেকে নাইজেরিয়ায় ১৬৯৯ জন সন্দেহভাজন বোকো হারাম সদস্যের বিরুদ্ধে বিচার শুরু হয়। এর মধ্যে বেশিরভাগই পুরুষ। তবে কয়েকজন নারী ও শিশুকেও জেলে রাখা হয়েছে। বিনা বিচারে কয়েক বছর ধরে তাদেরকে আটকে রাখার কারণে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়ে নাইজেরিয়া। 

নাইজেরিয়ায় ২০০৯ সালে ইসলামি রাষ্ট্র কায়েমের কথা বলে উত্তর পূর্বাঞ্চলে তৎপরতা শুরু করে বোকো হারাম। ২০ লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। নিহত হয় ২০ হাজারেরও বেশি মানুষ। নাইজেরীয় প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি সম্প্রতি বলেছেন, বোকো হারামের সহিংসতার যুগের ‘ধীরে ধীরে অবসান’ হতে যাচ্ছে। তবে তারপরও নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে বোকো হারাম।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি