অস্ত্র বিক্রিতে আরও শক্তিশালী যাচাই ব্যবস্থায় সমর্থন ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ০১:১৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০১:১৭

অস্ত্র বিক্রির আগে ক্রেতার অতীত যাচাইয়ের জন্য আরও কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়ে ট্রাম্প রিপাবলিকান সিনেটর জন কর্নিনের সঙ্গে কথা বলেছেন। কর্নিন এর আগে ক্ষুদ্র অস্ত্রের বিক্রি নিয়ন্ত্রণের জন্য একটি বিল উত্থাপন করেছিলেন। ওই বিলটির বিষয়বস্তু নিয়ে তার সঙ্গে আলাপ করেছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে কর্নিন কর্তৃক উত্থাপিত বিলটিতে প্রস্তাব করা হয়েছিল, ব্যক্তিগতভাবে যারা অস্ত্র কেনে তাদের অতীত আরও নিবিড়ভাবে নিরীক্ষা করা উচিত।

ট্রাম্প বরাবরই নাগরিকদের অস্ত্র হাতে রাখার পক্ষপাতী। তবে ফ্লোরিডার স্কুলে এক বন্দুকধারীর বৈধ অস্ত্রের গুলিতে ১৭ জন নিহতের পর দেশটিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। এর প্রেক্ষিতেই শেষ পর্যন্ত এ ইস্যুতে সুর নরম করলেন ট্রাম্প।

হোয়াট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স সোমবার বলেছেন, কেন্দ্রীয় সরকারের অতীত যাচাই ব্যবস্থা আরও উন্নত করতে যে আলোচনা ও পুনর্বিবেচনা চলছে তার প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন আছে।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্ট্যান্ট ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেক সিস্টেম’ (এনআইসিএস) বর্তমানে অপরাধে অভিযুক্ত বা মানসিক ভারসাম্যহীনতার মতো বৈশিষ্ট্য রয়েছে, এমন ব্যক্তিদের অস্ত্র কেনার অনুমতি না দেওয়ার ব্যাপারে প্রাদেশিক ও কেন্দ্রীয় কর্মকর্তাদের প্রতিবেদনের ওপর ভরসা করে। তবে বিদ্যমান এই নিয়মের ব্যর্থতা সামনে আসে যখন বিমানবাহিনী স্বীকার করে যে, তারা গুলি করে ২৬ জনকে মেরে ফেলা একজন হত্যাকারীকে আগে থেকে চিহ্নিত করতে পারেনি। এ ঘটনার পরই কর্নিন ও ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি ব্যক্তিগত অস্ত্র কেনার ক্ষেত্রে আরও কার্যকর যাচাই ব্যবস্থার প্রস্তাব করে বিল উত্থাপন করেছিলেন। সূত্র: বিবিসি।

/এএমএ/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম