জলবায়ু পরিবর্তন: ট্রাম্পকে শিক্ষা দিতে ১০ লাখ গাছ রোপণের উদ্যোগ

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১০
image

শুরু থেকেই জলবায়ু পরিবর্তনের বিষয়টি অস্বীকার করে আসছেন ট্রাম্প। তার দাবি, এসব তথ্য ভিত্তিহীন। জ্বালানি চাহিদা মেটানোর জন্য জীবাশ্মের চেয়ে ভালো কোনও বিকল্প নেই। জলবায়ুর পরিবর্তন নিয়ে বিজ্ঞানীদের সতর্কতাকে অস্বীকারকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শিক্ষা দিতে গত মার্চে এক অভিনব উপায় বেছে নেন এক দল পরিবেশবিদ। ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপের কারণে পরিবেশের যে ক্ষতি হবে তা মেটাতে গাছ রোপণের সিদ্ধান্ত নেন তারা। চালু হয় ট্রাম্প ফরেস্ট নামের প্রকল্প। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, এক বছর না যেতেই বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ অনুদান হিসেবে ১০ লাখেরও বেশি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর পরই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে ট্রাম্পের ভূমিকা নিয়ে সংশয়ী হয়ে উঠেছিলেন মার্কিন বিজ্ঞানীরা। তাদের আশঙ্কাকে সত্যি করে ২০১৭ সালের জুনে বৈশ্বিক জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের সমর্থন তুলে নেয়। প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ানোর পক্ষে ট্রাম্পের যুক্তি-এটি মার্কিন স্বার্থবিরোধী। এ বছরের শুরুতে ব্রিটিশ আইটিভি নিউজের পিয়েরস মরগানকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বিশ্বের জলবায়ু পরিস্থিতি নিয়ে বিজ্ঞানীরা যা বলেন এবং পরিসংখ্যানে যা উঠে আসে তার সঙ্গে বাস্তবের মিল নেই। ট্রাম্পের দাবি, পৃথিবী একইসঙ্গে উষ্ণ ও শীতল। মেরু অঞ্চলের বরফ গলার খবর সত্য নয় বলেও দাবি করেন তিনি।

প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আগেই ট্রাম্প ফরেস্ট প্রকল্পটি ঘোষণা করা হয়। ওই প্রকল্পের জন্য তৈরি ওয়েবসাইটে বলা হয়, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা মানেন না। সেকারণে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী আমাদের বায়ুমণ্ডলে অতিরিক্ত যে গ্রিনহাউস গ্যাস যুক্ত হবে তা শুষে নেওয়ার জন্য বনায়নের উদ্যোগ নিয়েছি আমরা। ট্রাম্পের বিশাল বোকামির কারণে যে ক্ষতি হবে তা মেটাতে বৈশ্বিক বন তৈরির পরিকল্পনা নিয়েছি আমরা।’

আয়োজকরা বলছেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তে ট্রাম্প যদি অনড় থাকেন তবে ২০২৫ সাল নাগাদ বায়ুমণ্ডলে ৬৫০ মিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইড যুক্ত হবে। অনুদানকৃত গাছগুলো রোপণ করলে অতিরিক্ত এ কার্বন শুষে নেওয়া যাবে বলে আশা করছেন তারা।

প্রকল্পের সহ প্রতিষ্ঠাতা ব্রিটিশ জলবায়ু বিজ্ঞানীড. ড্যান প্রাইস বলেন, ‘এখন থেকে ৩০ বছর পর যখন লোকজন ট্রাম্পের প্রেসিডেন্সিকে পৃথিবী এবং যৌক্তিক চিন্তার উপর আঘাত হিসেবে দেখবে তখন তারা এ বৃক্ষরোপণ প্রকল্পের কথা জেনে শান্তি পাবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে যে বিশ্ব সম্প্রদায় অতিরিক্ত কার্বন শুষে নেওয়ার ব্যবস্থা করার কারণে ট্রাম্পের পদক্ষেপ ধোপে টেকেনি।’

যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিষয়ক দফতর,মার্কিন মহাকাশ সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক ও অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৭ সাল ছিল এ যাবতকালের উষ্ণতম বছরগুলোর একটি। নাসা ও ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)-এর রেকর্ডকৃত ১৩৫ বছরের তাপমাত্রা বিশ্লেষণ করে এপি বলছে, ১৯৭৬ সালের পরবর্তী কোনও বছরই শীতলতম উপাধি পায়নি। ১৯৮৫ সালে শেষ থেকে স্বাভাবিক মাসগুলো বাদ দিয়ে বিশ্বকে শীতল হতে দেখা যায়নি।

 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম