তুর্কি অভিযান মোকাবিলায় আফরিনে সিরিয়ার আসাদ বাহিনী

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০০

সিরিয়ার আফরিন ছিটমহলে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্কের অভিযান মোকাবিলায় অঞ্চলটিতে প্রবেশ করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। মঙ্গলবার আসাদ বাহিনীর সদস্যরা সেখানে প্রবেশ করেন। তুরস্ককে মোকাবিলায় আফরিনে কুর্দি বিদ্রোহীদের সহায়তা দেবে আসাদ বাহিনী। এতে করে অঞ্চলটিতে নতুন করে আরও সংঘাতের আশঙ্কা জোরদার হলো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সিরিয়ার আসাদ বাহিনী। ফাইল ছবি অস্ত্রশস্ত্র নিয়ে ও সিরিয়ার পতাকা উড়িয়ে আফরিনে প্রবেশ করে বাশার আল আসাদের অনুগত বাহিনীর সদস্যরা।

তুরস্কের সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আসাদ বাহিনীর বলপূর্বক আফরিনে পৌঁছানোর আগেই তুর্কি বাহিনীর কামান থেকে গুলি ছুড়ে তাদের সতর্ক করা হয়। এতে আসাদ বাহিনী পিছু হটতে বাধ্য হয়। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আসাদ বাহিনীকে একটি  চেকপয়েন্ট অতিক্রম করতে দেখা গেছে।

এদিকে আসাদ বাহিনী ও কুর্দি বিদ্রোহীদের সমঝোতায় খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, আফরিনে তুরস্কের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

এর আগে কুর্দি বিদ্রোহীদের সংগঠন ওয়াইপিজির পক্ষ থেকে বলা হয়, তাদের সমর্থন দিতে আফরিনে আসাদ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। গত ২০ জানুয়ারি থেকে কুর্দি বিদ্রোহীদের বিতাড়িত করতে সেখানে অভিযান শুরু করে আঙ্কারা।

জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফরিনে ওয়াইপিজিকে মোকাবিলায় সিরিয়া সেনা পাঠালে তাদেরকে স্বাগত জানাবে তুরস্ক। তেমনটি হলে কোনও সমস্যা নেই। কিন্তু যদি তারা পিকেকে ও ওয়াইপিজি-কে রক্ষা করতে সেখানে প্রবেশ করে তাহলে তুরস্কের সেনাবাহিনীর অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না।

কুর্দি বিদ্রোহীদের সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকে (ওয়াইপিজি) সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আঙ্কারা। তুরস্কে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টির সশস্ত্র এই শাখাটির হাতে রয়েছে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার শহর আফরিনের নিয়ন্ত্রণ। সেখান থেকে তাদের বিতাড়িত করতেই আফরিনে তুরস্কের এই অভিযান।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবসময়ই সিরিয়ার আঞ্চলিক সাবভৌমত্বকে সমর্থন দিয়েছি। এই সমর্থন অব্যাহত রাখা অল্প কয়েকটি দেশের একটি আমরা।

এদিক আফরিনে নিজেদের উপস্থিতির পাশাপাশি রাজধানী দামেস্কেও নিজেদের অবস্থান আরও সংহত করতে বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে আসাদ বাহিনী। সোমবার দামেস্কে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ বিদ্রোহী নিহত হয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম