টাওয়ার হ্যামলেটসে কনজারভেটিভের মনোনয়ন পেলেন ডা. আনোয়ারা

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:২৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৫৬

ড. আনোয়ারা আলী লন্ডনের বাঙালি পাড়া হিসেবে পরিচিত টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র পদে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মনোনয়ন পেয়েছেন ড. আনোয়ারা আলী। এর ফলে কনজারভেটিভ পার্টি থেকে এ বারায় (কাউন্সিলে) প্রথমবারের মতো নির্বাহী মেয়র পদে মনোনয়ন পেলেন কোনও বাঙালি বংশোদ্ভূত ও একইসঙ্গে নারী প্রার্থী। ২০১৮ সালে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবায়র (২০ ফেব্রুয়ারি) রাতে এ মনোনয়ন ঘোষণা করা হয়। দল থেকে মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত আনোয়ারা আলী বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে ড. আনোয়ারা আলী সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
ড. আনোয়ারা আলী এ বারার সাবেক নির্বাচিত কাউন্সিলর। পেশায় চিকিৎসক ড. আনোয়ারা আলী টাওয়ার হ্যামলেটসের একজন সিনিয়র জিপি। সম্প্রতি তিনি ব্রিটেনে চিকিৎসাসেবায় অসামান্য অবদান রাখার জন্য এমবিই (মেম্বার অব দ্য অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার) সন্মাননায় ভূষিত হন।
আনোয়ারা আলী সাংবাদিক ও চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সল চৌধুরীর স্ত্রী ও এক পুত্রের জননী। তার গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে।

/টিআর/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম