প্রেসিডেন্ট প্রাসাদে দুই সংবাদকর্মীর প্রবেশ নিষিদ্ধ করলেন দুয়ার্তে

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৯
image

ফিলিপাইনের প্রেসিডেন্ট প্রাসাদে দুই সাংবাদিকের প্রবেশ নিষিদ্ধ করেছেন দেশটির ‘বন্দুকভক্ত’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সংবাদ ওয়েবসাইট র‍্যাপলারের দুই সাংবাদিকের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করেন তিনি। প্রেসিডেন্টের এ সিদ্ধান্তকে ‘ভয়ঙ্কর এবং অত্যন্ত অপ্রীতিকর’ বলে উল্লেখ করেছে ফিলিপিনো সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।

সংবাদমাধ্যেমর স্বাধীনতা রক্ষার আন্দোলন
২০১২ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে র‍্যাপলার। বার বারই সংবাদমাধ্যমটিকে ‘ভুয়া সংবাদের’ উৎস হিসেবে আখ্যা দিয়ে আসছেন তিনি। মঙ্গলবার র‍্যাপলার জানায়, রদ্রিগো দুয়ার্তে সরাসরি তার নিরাপত্তা দলকে নির্দেশ দিয়েছেন যেন সংবাদ প্রতিষ্ঠানটির সিইও এবং এক রিপোর্টারকে প্রাসাদে প্রবেশ করতে না দেওয়া হয়। পরে রাষ্ট্রীয় পিটিভিও খবরটি নিশ্চিত করে।

র‍্যাপলার জানায়, একটি সিনেট শুনানি দেখার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন দুয়ার্তে। ওই শুনানিতে দুয়ার্তের এক আস্থাভাজন সহযোগী ক্রিস্টোফার গো-কে একটি সামরিক চুক্তি নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছিলো। আর এ চুক্তি নিয়ে সবার আগে র‍্যাপলারই খবর প্রকাশ করেছিল।

মঙ্গলবার দুয়ার্তের মুখপাত্র হ্যারি রোক বলেন, র‍্যাপলারের রিপোর্টার পিয়া রনদা নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন। তবে ওই ব্রিফিং প্রেসিডেন্ট প্রাসাদের পাশে অন্য একটি ভবনে অনুষ্ঠিত হয়।

র‍্যাপলারের অফিস
দুয়ার্তের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস অব দ্য ফিলিপাইনস (এনইউজেপি)। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ‘স্বেচ্ছাচারিতা তার ব্যক্তিত্বের একটি ভয়ঙ্কর দিক প্রকাশ করে, যা গণতন্ত্র নিয়ে অনিশ্চয়তায় থাকা আমাদের এ দেশটির জন্য মোটেও ভালো ফল বয়ে আনবে না।’

উল্লেখ্য, বিশ্বজুড়েই বন্দুকভক্তির জন্য দুয়ার্তের পরিচিতি রয়েছে। ২০১৬ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার আগে মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণে দুয়ার্তে জানান, ফিলিপাইনে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ানো ব্যক্তিদের গুলি করার ক্ষমতা দেওয়া হবে নিরাপত্তা বাহিনীকে। আর দায়িত্ব নেওয়ার পর ‘মাদকবিরোধী যুদ্ধ’ ঘোষণা করেন দুয়ার্তে। তিনি বলেন, ‘আপনারা যদি কোনও মাদকসেবীকে চিনে থাকেন তবে তবে তাদেরকে নিজেরাই হত্যা করুন। তাদের বাবা-মাকে এ কাজটি করতে বলাটা বেশি কষ্টের।’

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ