ইরানে বিধ্বস্ত বিমানের ৩২ যাত্রীর মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৩
image

ইরানে ৬২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত বিমানের ৩২ জনের মরদেহ ‍উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। তুকি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

নিখোঁজদের সন্ধানে ইরানি বিমানবন্দরে স্বজনদের আহাজারি

প্রতিবেদনে বলা হয়, ইসফাহানের গভর্নর মহসিন মেহরালিজাদেহ ৩২ জন উদ্ধারের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেখানে বিরুপ আবহাওয়ায় হেলিকপ্টার পৌঁছাতে ব্যর্থ হওয়ায় গাড়ি নিয়ে উদ্ধার করা হয়।

১৮ ফেব্রুয়ারি খারাপ আবহাওয়ার কারণে ইরানে ৬৬ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়। দেশটির কর্মকর্তারা জানান এতে সবাই নিহত হয়েছেন।

এরপর ইসফাহানের পার্বত্য অঞ্চলে ৮০ টি উদ্ধার অভিযান শুরু করা হয়। হেলিকপ্টারের সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয় ড্রোনও।  

উড্ডয়নের পরপরই ইরানের তৃতীয় বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা আসিমন এয়ারলাইন্সের এটিআর-৭২ বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে রাজধানী তেহরান থেকে ৬২০ কিলোমিটার দূরের শহর সেমিরনের কাছাকাছি ডেনা পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি রাজধানী তেহরান থেকে দক্ষিণাঞ্চলীয় শহর ইয়াসুগে যাচ্ছিল।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম