ইয়েমেনে আইএসের হামলায় নিহত ১৪

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০২:০০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৩৯
image

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী এডেনে দুইটি গাড়ি বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ইয়েমেনে আইএসের হামলায় নিহত ১৪ প্রতিবেদনে বলা হয়, নিজস্ব বার্তা সংস্থা আমাকের মাধ্যমে দায়ভার স্বীকার করেছে আইএস। চলতি বছর সরকার ও বিদ্রোহীদের সংঘর্ষ জোরালো হওয়ার পর এটাই প্রথম এমন হামলা।

স্থানীয়রা জানান, দুইটি বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়া দেখতে পান তারা। জুমুরাইয়া হাসপাতালের কর্মকর্তারা জানান, পাঁচজনের মরদেহ পেয়েছে তারা। তাদের বেশিরভাগই সেনাসদস্য। এছাড়া অনেক বেসামরিকও হতাহতের শিকার হয়েছেন।

২০১৫ সালে ইয়েমেনে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘর্ষে এখন পর্যন্ত ইয়েমেনে ৯ হাজার ২শ’র বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে আল কায়েদা ও আইএসের মতো জঙ্গি সংগঠনগুলো তাদের বিস্তার ঘটিয়েছে। তারা প্রায় সরকারি ও সামরিক বাহিনীর ওপর হামলা চালায়।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম