শিশুকে শহিদি প্ররোচনা দিয়ে বিতর্কের মুখে এরদোয়ান

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৮

এক শিশুকে শহীদ হতে উদ্বুদ্ধ করে সমালোচনার মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির এক সম্মেলনে সেনাবাহিনীর পোশাক পরিহিত শিশুটিকে এরদোয়ান বলেন, ‘যদি সে শহীদ হয়, তাহলে তার ওপর পতাকা বিছিয়ে দেওয়া হবে’। ওই সময় সিরিয়ার আফরিনে কুর্দিদের বিরুদ্ধে অভিযানের কথা উল্লেখ করে তার সমর্থকরা বলে ওঠেন, ‘প্রধান! আমাদের আফরিনে নিয়ে চলুন’। কিন্তু টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যকে ‘শিশু নির্যাতন’ ও ‍মৃত্যুর কীর্তন বলে অভিহিত করা হচ্ছে। 

নিজ রাজনৈতিক দলের অনুষ্ঠানের মঞ্চে শিশুর সঙ্গে এরদোয়ান

শনিবার ওই অনুষ্ঠান চলাকালে সেনাদের পোশাক পরা শিশুটি এরদোয়ানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে তিনি তাকে মঞ্চে ডেকে নেন। তারপর এরদোয়ান শিশুটিকে বলেন, ‘দেখ, এখানে কী দেখতে পাচ্ছ! বালিকা, তুমি এখানে কী করছো? আমাদের এখানে মারোন বেরেটরা (তুরস্কের বিশেষ কমান্ডো বাহিনী) আছে, কিন্তু তারা কখনও কাঁদে না।’

এরদোয়ান আরও বলেন, ‘তার পকেটে তুরস্কের একটি পতাকাও রয়েছে। যদি সে শহীদ হয় তাহলে তার ওপর একটি পতাকা বিছিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।’ মেয়েটির উদ্দেশে এরদোয়ান বলেন, সে এখন সবকিছুর জন্য তৈরি, তাই না?’ ওই সময় মেয়েটি উত্তর দেয়, ‘হ্যাঁ’। এরপর এরদোয়ান মেয়েটির মুখে একটি চুমু দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। তবে মেয়েটির পরিচয় বা তার সেনাবাহিনীর পোশাক পরার কারণও জানা যায়নি।

কথা বলা শেষে শিশুটির মুখে চুমু দেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

টুইটার ব্যবহারকারী অনেকে এরদোয়ানের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন। একজন একে ‘শিশু নির্যাতনে’র সঙ্গেও তুলনা করেছেন। আরেকজন মন্তব্য করেছেন, ‘এটা লজ্জার, এটা খুবই খারাপ। সে এখন শিশু, আপনি তার মৃত্যু কামনা করতে পারেন না! আপনি এটার জন্য ইনশাআল্লাহ বলতে পারেন না!’

তবে এসব সমালোচনার কোনও প্রতিক্রিয়া জানাননি এরদোয়ান। বিবিসি তুরস্ক’র ওনুর এরেম বলেন, শহিদি বিষয়ে মন্তব্যের জন্য এর আগেও বিতর্কের মুখে পড়েছিলেন এরদোয়ান। তুরস্কে দায়িত্বরত অবস্থায় মারা যাওয়া সব সেনা বা পুলিশ কর্মকর্তাকে শহিদ হিসেবে বিবেচনা করা হয়।

নিহত সেনাদের শেষকৃত্য অনুষ্ঠান বা শিশুদের ব্যবহার করে অত্যন্ত রাজনৈতিক বক্তব্য দেওয়ায় এরদোয়ানের সমালোচনা করে আসছে তার বিরোধিরা। তারা বলেন, এরদোয়ানের নিজের ছেলেরা সামরিক বাহিনী থেকে পালিয়ে গেছে। কিন্তু তার সমর্থকদের দেখে মনে হয় না তা নিয়ে তাদের কোনও চিন্তা আছে।

গত জানুয়ারিতে সিরিয়ার আফরিনে কুর্দি বাহিনীর বিরুদ্ধে অপারেশন ‘অলিভ ট্রি’ নামে অভিযান শুরু করেছে তুরস্ক। সেখানে তাদের মধ্যে লড়াই চলছে। সূত্র : বিবিসি।

 

/আরএ/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম