মার্কিন সন্ত্রাসী তালিকায় আইএস- সমর্থিত বাংলাদেশি গ্রুপ

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৮

 

 



আইএস আইএসের সঙ্গে সংযোগ থাকা বাংলাদেশের একটিসহ সাত গ্রুপকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এ তালিকায় বিশ্বের নানা প্রান্তের ৪০ আইএস নেতাও রয়েছে।




মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
এ পদক্ষেপের মাধ্যমে এসব গ্রুপের সঙ্গে মার্কিন নাগরিকদের যোগাযোগ ও লেনদেন মার্কিন আইনে রুদ্ধ হলো। এর অর্থ এসব গ্রুপের সঙ্গে যেকোনও যোগাযোগ বা সমর্থন অপরাধ হিসেবে গণ্য হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আইএসের স্বর্গরাজ্য ধ্বংস, বিদেশি যোদ্ধাদের রিক্রুট করার সক্ষমতাকে নষ্ট করা, আর্থিক উৎসের পথ বন্ধ করাসহ ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রচারণা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালের আগস্টে বাংলাদেশিদের গ্রুপ আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং তখন থেকে দেশের মধ্যে সংঘটিত একাধিক হামলার দায় স্বীকার করেছে আইএস।
২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের হাতে ওইদিন নিহত হন দেশি-বিদেশি ২২ নাগরিক। আহত হন বেশ কয়েকজন। কমান্ডো অভিযানে নিহত হয় ৫ জঙ্গিসহ ছয়জন।
সন্ত্রাসী এ হামলার প্রথম খবর প্রকাশ করে আইএসের মিডিয়া হিসেবে পরিচিত ‘আমাক নিউজ এজেন্সি’। আইএসের পক্ষে এর দায় স্বীকার করে ছবিও প্রকাশ করা হয়।
এই ঘটনাসহ ২০১৫ সালের সেপ্টেম্বরে ঢাকায় ইতালির এক নাগরিক হত্যায় আইএসের সমর্থনের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সন্ত্রাসী সংগঠন হিসেবে এ সাত গোষ্ঠীকে চিহ্নিত করাকে আইএস নির্মূলের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এ লক্ষ্য পূরণে তারা উল্লেখযোগ্য অগ্রগতি ঘটিয়েছে।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী সমন্বয়ক নাথান এ সেলস বলেন, ‘আইএসের বৈশ্বিক নেটওয়ার্ককে কম জোরি করতে এবং সন্ত্রাসী হামলা ও হামলার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তাদের উৎস বন্ধে এ পদক্ষেপ (সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিতকরণ) অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম