ইরান ইস্যুতে আরব নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৯
image

মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ে আরব নেতাদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আবু ধাবি যুবরাজ শেখ মোহাম্মদ বিন হায়েদ আল নাহিয়ানের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন তিনি।

ইরান ইস্যুতে আরব নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানে আরও কার্যকরী ভূমিকা রাখতে পারে আরব দেশগুলো।

মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি ও আমিরাতি যুবরাজ যুক্তরাষ্ট্র সফর করে ট্রাম্পের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছে। আগামী মার্চ-এপ্রিলের দিকেই্ এই সফর হতে পারে বলে জানিয়েছেন এক শীর্ষ মার্কিন কর্মকর্তা।

হোয়াইট হাউস জানায়, এই ফোনালাপে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ব্যাপারেও কথা বলেছেন ট্রাম্প।

গত বছরের ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ কয়েকটি দেশ। আঞ্চলিক প্রভাব বিস্তারে ইরানকে সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ ছিল তাদের।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম