কাতারকে দুষলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, আমিরাতের প্রশংসা

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৮, ১৮:০৫আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৮:২৮

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে সমর্থনের দায়ে কাতারকে অভিযুক্ত করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দোহার সঙ্গে আলোচনার আহ্বানও প্রত্যাখ্যান করেছেন তিনি। তবে কাতার ছাড়া উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতকে তিনি এ অঞ্চলের গঠনমূলক শক্তি হিসেবে উল্লেখ করেন। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক ইহুদি সংগঠনগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠকে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

বেনিয়ামিন নেতানিয়াহু ওই বৈঠকে মূলত উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের প্রকৃতি নিয়ে আলোচনা করেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘উপসাগরীয় অঞ্চলের গঠনমূলক শক্তিগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। তবে আমি অবশ্যই কাতারের কথা বলছি না।’

তিনি বলেন, যেসব উপসাগরীয় দেশ নিজ দেশের জনগণের অপেক্ষাকৃত ভালো ভবিষ্যৎ চায় এবং  হামাসের মতো সন্ত্রাসী দলগুলোর পৃষ্ঠপোষকতা করে না তাদের সঙ্গে আলোচনা হতে পারে। এ অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত একটি  গঠনমূলক শক্তি। কিন্তু কাতারের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।

উল্লেখ্য, ইতোপূর্বে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইসরায়েলের প্রতি সৌদি আরব ও আমিরাতের দুর্বলতার বিষয়টি উঠে এসেছে। সৌদি আরবের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের জামাতা ইহুদি ধর্মাবলম্বী জ্যারেড কুশনারের সুসম্পর্ক রয়েছে। আর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সৌদি আরব ও আমিরাত একই অক্ষভুক্ত।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস রিপোর্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে সংযুক্ত আরব আমিরাতের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল ভাইয়ের মতো। আর যুক্তরাষ্ট্র হচ্ছে ‘বড় ভাই’-এর মতো; যারা আমাদের দুই দেশের মধ্যে যে কোনও মতপার্থক্যের বিষয়টি দেখতে পারে।’

পাইলট আবদুল্লাহ আল হাশমি নামের ওই কর্মকর্তা আমিরাতি সামরিক বাহিনীর একজন স্টাফ মেজর জেনারেল।

আবদুল্লাহ আল হাশমি বলেন, সংযুক্ত আরব আমিরাতকে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কিছু নেই। কারণ আমিরাত শুধু তাদের মিত্রই হতে চায় না; বরং কৌশলগত মিত্র হতে চায়। দুই দেশের সম্পর্ক উভয় পক্ষের জন্যই খুবই ইতিবাচক পর্যায়ে রয়েছে। কেননা আমিরাতের সক্ষমতা বাড়ানোর মানে হচ্ছে আদতে যুক্তরাষ্ট্রেরই সক্ষমতা বাড়ানো। আমিরাতের সামরিক সক্ষমতা কোনওভাবেই ইসরায়েলের জন্য হুমকি নয়।

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে আরব বা প্যালেস্টাইনের যে দ্বন্দ্ব তা নিয়ে কোনও সমাধান থাকলে সেটা আলোচনার টেবিলে আসতে পারে। আমি মনে করি না যে, আমরা ইসরায়েলের জন্য হুমকি কিংবা ইসরায়েল আমাদের জন্য হুমকি। কেননা, আমরা এটা উপলব্ধি করি যে, আমরা যেমন যুক্তরাষ্ট্রের মিত্র; এটা ইসরায়েলের জন্যও প্রযোজ্য। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের বড় ভাইয়ের মতো।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব বেড়েছে। সৌদি, আমিরাত ছাড়াও অন্যান্য আরব দেশের সঙ্গে দেশটির সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ইসরায়েল বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে সৌদি আরবের প্রতি। গত বছরের জুনে, ইসরায়েলের ইন্টেলিজেন্স এন্ড ট্রান্সপোর্টেশন মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, পূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়তে রিয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাজা সালমান বিন আবদুলআজিজ। রাজা সালমানেরও উচিত তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে তেল আবিবে পাঠানো। অবশ্য এএফপির এক প্রতিবেদনের উঠে এসেছে, ২০১৭ সালের সেপ্টেম্বরে গোপনে ইসরায়েল সফর করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম