নতুন বিশ্ব ব্যবস্থায় আফ্রিকাকে পাশে চায় তুরস্ক: এরদোয়ান

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৮, ২১:৩০আপডেট : ০১ মার্চ ২০১৮, ২১:৪০

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, নতুন যে বিশ্ব ব্যবস্থা তৈরি হবে তাতে আফ্রিকাকে পাশে চায় আঙ্কারা। আফ্রিকার সঙ্গে পথ চলতে চায় তুরস্ক। বুধবার মৌরিতানিয়ার রাজধানী নুওয়াকশুতে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আল্ড আবদেল আজিজ-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন এরদোয়ান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

রজব তাইয়্যেব এরদোয়ান এরদোয়ান বলেন, মৌরিতানিয়ার সঙ্গে আমরা এভাবে জোট গঠন করতে চাই যাতে উভয় পক্ষই লাভবান হয়।

তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পরিকল্পনায় যুক্ত ফেটো’র বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকায় মৌরিতানিয়াকে ধন্যবাদ জানান এরদোয়ান।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটাভুটির কথাও উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট।

রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, জেরুজালেম ইস্যুতে আমরা কখনও আপোস করবো না। আল কুদসই (জেরুজালেমের আরবি নাম) ফিলিস্তিনের রাজধানী। আমরা আগেই এর ঘোষণা দিয়েছি।’

মৌরিতানিয়া সফর শেষে সেনেগাল ও মালি সফরের কথা রয়েছে এরদোয়ানের। এর আগে গত ডিসেম্বরে সুদান, শাদ ও তিউনিসিয়া সফর করেন তুর্কি প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে আফ্রিকার ২৪টি দেশ সফর করেন এরদোয়ান। এসব সফরে দেশগুলোর সঙ্গে তুরস্কে বহু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। মৌরিতানিয়া সফরের আগে সর্বশেষ আলজেরিয়া সফরকালে দেশটির সঙ্গে জ্বালানি খাতে অংশীদারিত্বের ঘোষণা দেন এরদোয়ান। এর অংশ হিসেবে পেট্রোকেমিক্যাল সেক্টরে তুরস্কের দুইটি জ্বালানি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আলজেরিয়ার রাষ্ট্রায়ত্ব জ্বালানি প্রতিষ্ঠান। তুরস্কের ভূমধ্যসাগর তীরবর্তী প্রদেশ আদানায় এ বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে। যৌথ বিনিয়োগের এ কারখানা থেকে বছরে সাড়ে চার লাখ পলিফ্রোপলিইন উৎপাদন সম্ভব হবে। আর এর কাঁচামালের যোগান দেবে আলজেরিয়া।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম