যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৮, ০০:১৪আপডেট : ০৩ মার্চ ২০১৮, ০০:১৬

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাম্পবিল হলে এই ঘটনা ঘটেছে। তবে নিহতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। এই ঘটনায় জেমস এরিক ডেভিস নামে একজনকে খুঁজছে পুলিশ।

সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়

মিশিগান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুক্রবার সকালে এক টুইট বার্তায় এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ওই হামলায় দুইজন নিহত হয়েছে। তবে তাদের কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। আর সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছে। আর পুলিশের দাবি পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, ঘটনার আগের রাতে মাদক সংক্রান্ত জটিলতার কারণে সন্দেহভাজন ডেভিসকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সকালে তাকে হলে ফিরিয়ে আনা হয়।  সিসি টিভি ফুটেজে দেখা যায়, ঘটনার পর সন্দেহভাজন ডেভিস হলের একটি গেট দিয়ে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে। সূত্র : আলজাজিরা, বিবিসি।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক