পূর্ব ঘৌটায় বিমান হামলা অব্যাহত, নিহত ২১ বেসামরিক

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৮, ০৫:৩৪আপডেট : ০৪ মার্চ ২০১৮, ০৫:৪২
image

সিরিয়ায় পূর্ব ঘৌটায় অস্ত্রবিরতি ঘোষণার পরও বিমান হামলা চলছে। শনিবার দেশটিতে বিমান হামলায় অন্তত ২১ জন বেসামরিক নিহত হয়েছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।  

পূর্ব ঘৌটায় বিমান হামলা অব্যাহত, নিহত ২১ বেসামরিক

প্রতিবেদনে বলা হয়, মুহাম্মাদিয়া শহরে ৫ জন প্রাণ হারিয়েছেন, দুমা শহরে নিহত হয়েছেন ১০ জন। হোয়াইট হেলমেটস নামে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্স জানায়, বিমান হামলায় আহত হয়েছে তাদের কর্মীও।

মিসরাবা ও দুমা শহরের মধ্যবর্তী এলাকায় রকেট ও মর্টার হামলায় নিহত হয়েছেন তিনজন। শনিবার অন্তত ৪০টি বিমাস হামলা চালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনী।  দেড় সপ্তাহ ধরে চলা বিমান হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭১৮ জন।

আসাদ সরকারের বিরোধীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বাস। ২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে ধারাবাহিক বিমান হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দার পর নিরাপত্তা পরিষদে ৩০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব সর্বসম্মত পাস হয়। কিন্তু তারপরও বিমান হামলা বন্ধ না হওয়ায় ওই অস্ত্রবিরতি এখনও কার্যকর হয়নি।

তথাকথিত অস্ত্রবিরতির পরও এখন পর্যন্ত ১০৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২২ শিশু ও ৪৩ জন নারী রয়েছেন। তিনি আরও বলেন, পূর্ব ঘৌটার আবাসিক এলাকা লক্ষ্য করে সিরীয় ও রুশ বিমানের কৌশলগত হামলা এখনও বন্ধ হয়নি।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম