২ মাসের মধ্যে জেরুজালেমে দূতাবাস সরাবে গুয়াতেমালা

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০১৮, ২০:০০আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২০:০০
image

ইসরায়েলে নিযুক্ত দূতাবাস দুই মাসের মধ্যে জেরুজালেমে স্থানান্তর করবে গুয়াতেমালা। আগামী মে মাসেই দূতাবাস সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেস।  ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহসী পদক্ষেপের জন্য তাকে ধন্যবাদ জানাই। তার সাহসী সিদ্ধান্তে আমরা সঠিক পদক্ষেপ নিতে পেরেছি।’

২ মাসের মধ্যে জেরুজালেমে দূতাবাস সরাবে গুয়াতেমালা

তিনি আরও বলেন, চলতি বছর মে মাসে ইসরায়েলের ৭০তম বার্ষিকীতে এই পদক্ষেপ নিতে যাচ্ছি আমরা। সার্বভৌম রাষ্ট্র হিসেবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়েছি আমরা ’

এরই মধ্যে আগামী মে মাসের মধ্যে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরানোর কথা জানিয়েছে ওয়াশিংটনও। তার দুইদিন পরেই গুয়াতেমালার দূতাবাস সরানো হবে বলে জানান জিমি মোরালস।

গত বছরের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এরপর বিশ্বজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘের সাধারণ পরিষদের ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে একটি প্রস্তাবও পাস হয়েছে। ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম