ইউটিউবের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ সৌদি আইনজীবীর

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০১৮, ১৮:০২আপডেট : ০৬ মার্চ ২০১৮, ২১:৫৭

ইউটিউবের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুলেছেন সৌদি আরবের রাষ্ট্রীয় আইনজীবী। দেশটির প্রসিকিটরের অভিযোগ, ভিডিও শেয়ারিং সাইটটির মাধ্যমে উগ্রপন্থী মতবাদ ছড়ানো হচ্ছে। এটি তরুণদের দলে ভেড়াতে সন্ত্রাসী দলগুলোকে সাহায্য করছে। ২০০৫ সালে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত আট সৌদি ও দুই ইয়েমেনি নাগরিকের বিচার চলাকালে এমন অভিযোগ করেন সৌদি আরবের রাষ্ট্রীয় আইনজীবী।

ইউটিউবের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ সৌদি আইনজীবীর প্রসিকিউশন থেকে বলা হয়, তদন্তে দেখা গেছে ইউটিউবে আইএসের আপলোড করা ভিডিও থেকে সন্ত্রাসীরা প্রশিক্ষণ নিচ্ছে।

২০০৫ সালের ওই গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ৬৩টি অভিযোগ গঠন করেছে সৌদি প্রসিকিউশন। এসব অভিযোগের মধ্যে ইউটিউবে দায়েশ বা আইএসের লেকচার শোনার মতো অভিযোগও রয়েছে।

সৌদি প্রসিকিউটরের দাবি, উসকানিমূলক ভিডিওগুলো প্রমাণ করে লোকজনকে সন্ত্রাসী দলগুলোতে ভেড়ানোর সঙ্গে ইউটিউব প্রত্যক্ষভাবে জড়িত।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান