পূর্ব ঘৌটায় বিমান হামলা অব্যাহত, নিহত ২৮

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৮, ১০:২৩আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১০:২৫
image

অস্ত্রবিরতির পরও সিরিয়ায় পূর্ব ঘৌটায় বিমান হামলা চলছেই। বুধবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় অন্তত ২৮ জন বেসামরিক প্রাণ হারিয়েছে সিরিয়ার সিভিল ডিফেন্স সংস্থা।

পূর্ব ঘৌটায় বিমান হামলা অব্যাহত, নিহত ২৮ হোয়াইট হেলমেটস নামে পরিচিত এই সংস্থাটি জানায়, বুধবার সকাল থেকে বিমানহামলা ও স্থলভাগে হামলা চালানো হয় দুমা ও হারেস্তা জেলায়। হুমাইয়ারাতে হয় ভয়াবহ হামলা। নারী ও শিশুসহ ২০ জন প্রাণ হারান সেখানে।

দামেস্কের পূর্বে অবস্থিত এই শহরে বিমান হামলায় নিহত হয়েছেন পাঁচ শতাধিক। আসাদ সরকারের বিরোধীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বাস। ২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সেখানে বিমান হামলা শুরু করে রাশিয়া সমর্থিত আসাদ বাহিনী। গত ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্ব ঘৌটায় বিমান হামলা বন্ধ করতে একটি সর্বসম্মত যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হলেও আইএস, আল-কায়েদা ও আল নুসরা ফ্রন্টের মতো জঙ্গিদের জন্য এই অস্ত্রবিরতি কার্যকর ছিল না।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম