পূর্ব ঘৌটায় অস্ত্রবিরতির পরও বিমান হামলা, পৌঁছাতে পারছে না ত্রাণ

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৮, ১২:১৫আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১২:১৭
image

সিরিয়ার পূর্ব ঘৌটায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্ত্রবিরতির মধ্যেই চলছে বিমান হামলা। কার্যকর হচ্ছে না রাশিয়া প্রস্তাবিত ৫ ঘণ্টার মানবিক বিরতিও। ফলে সেখানে ত্রাণ কার্যক্রম ব্যহত হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে হামলার কারণে তার সেখানে ত্রাণ পৌঁছে দিতে পারছেন না।

পূর্ব ঘৌটায় অস্ত্রবিরতির পরও বিমান হামলা, পৌঁছাতে পারছে না ত্রাণ জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক দফতর থেকে জানানো হয়, ‘জাতিসংঘ পূর্ব ঘৌটায় ত্রাণ দেওয়ার জন্য পস্তুত। কিন্তু যুদ্ধবিধ্বস্ত ওই এলাকাগুলোতে যাওয়া সম্ভব হচ্ছে না।

সোমবার মানবিক সহায়তা বহনকারী ৪৬টি ট্রাকের ১৪টি খোলার সুযোগ হয়েছিল। ৮ মার্চ দ্বিতীয় দফায় ত্রাণ যাওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি।

জাতিসংঘ থেকে জানানো হয়, ‘আমরা সবপক্ষকে মানবিক সহায়তা প্রদানের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানাই।’

বিরোধীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বাস। ২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সেখানে বিমান হামলা শুরু করে রাশিয়া সমর্থিত আসাদ বাহিনী। গত ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্ব ঘৌটায় বিমান হামলা বন্ধ করতে একটি সর্বসম্মত যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হলেও আইএস, আল-কায়েদা ও আল নুসরা ফ্রন্টের মতো জঙ্গিদের জন্য এই অস্ত্রবিরতি কার্যকর ছিল না। হামলা জোরালো করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৮৮১ জন বেসামরিক নিহত হয়েছেন।

এদিকে  রাসায়নিক হামলা হয়ে থাকতে পারে, পর্যবেক্ষকদের এমন আশঙ্কার প্রেক্ষিতে বন্ধ রাখা হয়েছে রেডক্রসের ত্রাণ বিতরণ কার্যক্রম। দ্বিতীয়বারের মতো পূর্ব ঘৌটায় ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত রাখতে হলো। ত্রাণবাহী ট্রাকগলো আক্রান্ত এলাকাটির বাইরে রাখা হয়েছে। মঙ্গলবার আইসিআরসি,  জাতিসংঘ এবং সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে পূর্ব ঘৌটার মূল শহর দৌমাতে ত্রাণ বিতরণের কথা ছিল।

রেডক্রসের মুখপাত্র ইঙ্গি সাড়কি বলেছেন, ‘আজকের ত্রাণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এমনভাবে পাল্টে গেছে যাতে আমাদের পক্ষে ত্রাণবাহী ট্রাক নিয়ে যাওয়া সম্ভব হয়নি।’

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম