পরিবার নিয়ে পূর্ব ঘৌটা ছেড়েছে ১৩ বিদ্রোহী

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৮, ২১:০২আপডেট : ১০ মার্চ ২০১৮, ২১:১৯

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটা এলাকা ছেড়ে গেছে ১৩ বিদ্রোহী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে শুক্রবার রাতে এসব বিদ্রোহীরা আল ওয়াফেদিন প্যাসেজ দিয়ে ইদলিব প্রদেশের দিকে গেছেন। পূর্ব ঘৌটার অন্যতম বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল ইসলাম জানিয়েছে, তাদের হাতে আটক থাকা হায়াত তাহরির আল শাম গোষ্ঠীর যোদ্ধাদের নিরাপদে ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন তারা। আল জাজিরা জানিয়েছে তাহরির আল শামের এসব যোদ্ধারা আগে আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

আসাদ সরকারের সরবরাহকৃত বাসে পূর্ব ঘৌটা ছেড়ে যায় বিদ্রোহীরা

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ বড় শহর পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বাস। ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে তিন সপ্তাহ আগে রুশ বাহিনীর সহায়তায় বিমান হামলা শুরু করে সিরিয়ার সরকার সমর্থিত বাহিনী। ১৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ওই হামলায় এখন পর্যন্ত ৯৭৬ জনের মৃত্যুর খবর দিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা। রাশিয়ার পক্ষ থেকে ওই এলাকার অবরুদ্ধ বেসামরিক লোকজন ও আত্মসমপর্ণের শর্তে বিদ্রোহীদের নিরাপদে শহর ছাড়তে বেশ কয়েক দফায় আহ্বান জানায়। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বলছিল ওই আহ্বানে সাড়া পায়নি তারা। শুক্রবার ওই অঞ্চলে হামলা জোরালো করলে শনিবার তাতে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানায় সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

আল জাজিরার খবলে বলা হয়েছে, গত মাসে জাতিসংঘকে চিঠি লিখে বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল ইসলাম সাবেক আল কায়েদা যোদ্ধাদের নিরাপদে শহর ত্যাগ করার সুযোগ সৃষ্টির আহ্বান জানায়। এরপরই কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ও নাগরিক প্রতিনিধিদের সহায়তায় জাতিসংঘ ওই বিষয়ে চুক্তিতে পৌছাতে সমর্থ হয়। এরই আওতায় ওই ১৩ বিদ্রোহী শহর ছেড়েছে।

সিরিয়া ও তার মিত্র রাশিয়ার তরফ থেকে বলা হচ্ছে রাজধানী দামাস্কাস লক্ষ্য করে বিদ্রোহীদের গোলাবসর্ষণ বন্ধ ও পূর্ব ঘৌটার বেসামরিক মানুষের ওপর বিদ্রোহীদের শাসনের অবসান ঘটাতে হামলা চালাচ্ছে তারা।

আল জাজিরা বলছে, পূর্ব ঘৌটায় চালানো হামলার ধরণের সঙ্গে এর আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় চালানো হামলার ধরণে মিল রয়েছে। এই ধরণ অনুযায়ী অব্যাহত বিমান হামলা ও অবরোধ জোরালো করে বিদ্রোহীদের এলাকা ছাড়ার চুক্তিতে পৌঁছাতে বাধ্য করা হয়। চুক্তি অনুযায়ী আত্মসমর্পণের বিনিময়ে নিরাপদে আসাদ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বিদ্রোহীদের চলে যেতে দেওয়া হয়। এছাড়া আসাদের শাসনাধীনে ফিরতে না চাওয়া বেসামরিক নাগরিকেরাও  ওই সুযোগ পেয়ে থাকেন। তবে জয়েশ আল ইসলাম ও আরেক প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠী ফাইলাক আল রহমান বলছে, নিজেদের জন্য এধরনের কোন চুক্তির জন্য আলোচনা চালাচ্ছে না তারা।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম