জেরুজালেমের বাসিন্দাদের জন্য নতুন ইসরায়েলি আইনের প্রতিবাদ কাতারের

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০১৮, ১৬:৫৪আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৬:৫৬

জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিদের আবাসন অধিকার কেড়ে নিতে ইসরায়েলের নতুন আইন প্রণয়নের নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের সংসদ এ আইন পাসের মাধ্যমে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। নিঃসন্দেহে ইসরায়েলের ওই আইন নীতি-নৈতিকতা ও মানবিকতাবিরোধী।

জেরুজালেমের বাসিন্দাদের জন্য নতুন ইসরায়েলি আইনের প্রতিবাদ কাতারের

বুধবার (৭ মার্চ) ইসরায়েলের সংসদ নেসেটে একটি আইন পাস করা হয়েছে। আইনটি কার্যকর হলে জেরুজালেমে ফিলিস্তিনি জনগণের বসবাসের অধিকার কেড়ে নেওয়া যাবে। আইনে বলা হয়েছে, জেরুজালেম শহরে বসবাসকারী ফিলিস্তিনিরা ইসরাইলের প্রতি অনুগত না হলে তাদের আবাসন সুবিধা বাতিল করা হবে।

ফিলিস্তিনিদের অধিকার হরণে ইসরায়েলি পদক্ষেপ বন্ধে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বানও জানিয়েছে কাতার। দেশটির বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইল অব্যাহতভাবে ফিলিস্তিনিদের অধিকার হরণ করছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে।

ওই আইনে আরও বলা হয়েছে, যেসব ব্যক্তি মিথ্যা তথ্যের ভিত্তিতে নাগরিকত্ব নিয়েছে তারাও এই আইনের আওতায় আসবে। এছাড়া ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতরাও এ আইনে জেরুজালেমে বাস করতে পারবে না। এ আইনের আওতায় ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী যেসব ফিলিস্তিনিকে হুমকি হিসেবে দেখবেন তাদের জেরুজালেম থেকে উচ্ছেদ করতে পারবেন।

ইসরাইলের এই আইনকে চরম বর্ণবাদী বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও'র সিনিয়র সদস্য হানান আশরাভি। সূত্র: পার্সটুডে।

/আরএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান