বাংলাদেশ সীমান্তে ‘ইলেকট্রনিক নজরদারি’র পরিকল্পনা ভারতের

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০১৮, ২১:১৪আপডেট : ১১ মার্চ ২০১৮, ২১:৩৬

বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা ভারতীয় সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো  নিশ্ছিদ্র করার কথা ভাবছে দিল্লি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক কে কে শর্মা জানিয়েছেন, বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে তাদের বেশকিছু সীমান্ত ইলেকট্রনিক নজরদারির আওতায় আসছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পদ্ধতি (সিআইবিএমএস) চালুর মধ্য দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের সামগ্রিক সীমান্তকে নজরদারির আওতায় আনবেন তারা। পিটিআই-এ প্রকাশিত ওই সাক্ষাৎকারকে উদ্ধৃত করে ইকোনমিক টাইমস জানিয়েছে, তিন থেকে পাঁচ বছরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় ভারত।

বাংলাদেশ সীমান্ত নিশ্ছিদ্র করার পরিকল্পনা ভারতের

বাংলাদেশ ও পাকিস্তান সংলগ্ন সীমান্তের বেশকিছু অঞ্চলে এরইমধ্যে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে ভারত। তবে দুই দেশের সঙ্গেই তাদের এমন কিছু সীমান্ত আছে যেখানে প্রাকৃতিক কারণেই বেড়া স্থাপন, অনুপ্রবেশ ও চোরাচালানের ওপর নজরদারি  সম্ভব নয়। রবিবার ইকোনমিক টাইমস পিটিআইকে দেওয়া বিএসএফ-এর মহাপরিচালক কে কে শর্মাকে উদ্ধৃত করে জানিয়েছে, ওই সীমান্ত অঞ্চলগুলোতেই সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পদ্ধতি (সিআইবিএমএস) চালুর পরিকল্পনা নিয়েছে ভারত। শর্মা বলেন, ভূখণ্ড জনিতে কারণে  যেখানে তা পারা যাবে না  সে সমস্ত এলাকাকে সিআইবিএমএস এর আওতায় আনা হবে। এই মুহূর্তে সিআইবিএমএস প্রজেক্ট বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে এটি চালু করা হবে।

এখন পাকিস্তানের জম্মু সীমান্তের দুটি পাঁচ কিলোমিটার রাস্তা ও আসামের ধুবরিতে  বাংলাদেশ সীমান্তে সিআইবিএমএস এর পাইলট প্রজেক্ট চলছে। এটি (সিআইবিএমএস) এমন এক পদ্ধতি যাতে ছোট ছোট যন্ত্রপাতি, প্রযুক্তির মাধ্যমে সীমান্ত এলাকায় ইলেকট্রনিক নজরদারি নিশ্চিত করা যায়। এই পদ্ধতিতে সীমান্তের আউটপোস্টগুলোতে স্থাপন করা মনিটরের মাধ্যমে সেখানে দায়িত্বরত বিএসএফ জওয়ানরা সীমান্ত এলাকার নজরদারির ধারাবাহিক তথ্য পেতে থাকবেন।  কে কে শর্মা জানান, যে কোনও হুমকির ক্ষেত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা সমস্যার সমাধান করবেন।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম