নিউ ইয়র্কে হেলিকপ্টার পানিতে পড়ে দুইজন নিহত

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৮, ১১:১৭আপডেট : ১২ মার্চ ২০১৮, ১২:১৯

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি হেলিকপ্টার পানিতে ডুবে কমপক্ষে দুই জন নিহত হয়েছেন। হেলিকপ্টারের তিন যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পাইলট নিজেই দুর্ঘটনা থেকে অক্ষত অবস্থায় মুক্ত হতে পেরেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিউ ইয়র্কে হেলিকপ্টার পানিতে পড়ে দুইজন নিহত

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে হেলিকপ্টারটি রুজভেল্ট দ্বীপের কাছে নদীর পানিতে পড়ে যায়। ওই সময় হেলিকপ্টারটিতে ৬ জন যাত্রী ছিল। তারা সবাই ফটোগ্রাফির সঙ্গে যুক্ত ছিলেন। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেমস ওনেইল সাংবাদিকদের বলেন, হেলিকপ্টারটি একটি পর্যটন সংস্থার মালিকানাধীন হলেও ফটোগ্রাফারদের একটি দল তা ব্যক্তিগতভাবে ভাড়া নেয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি লাল হেলিকপ্টার পানিতে অবতরণ করার চেষ্টা করছিল। সে সময় আচমকা তা উল্টে যায়। পানির মধ্যে পড়ে যাওয়ার পরও হেলিকপ্টারটির পাখা ঘুরছিল।

এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক ফায়ার সার্ভিসের কমিশনার ড্যানিয়েল নিগ্রো একে ‘বিশাল ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের বলা হয়েছে, এর মধ্যে পাঁচজন খুব শক্তভাবে আটকে ছিলেন। হেলিকপ্টার কেটে তাদের বের করতে হয়েছে। এ কারণে উদ্ধার কর্মীদের বেশি সময় লেগেছে। তারা যত তাড়াতাড়ি পারা যায় তাদের উদ্ধারের চেষ্টা করেছেন। আর সেখানে প্রায় ৫০ ফুট গভীরতাও ছিল।’ ড্যানিয়েল বলেন, উদ্ধারকর্মীদের স্রোত ও পানির তাপমাত্রার বিরুদ্ধেও কাজ করতে হয়েছে। সেখানে পানির তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসেরও কম।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, তারা ঘটনাটি তদন্ত করছে। জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড বিষয়টি তদারকি করছে।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম