ঘাড় মটকে যাওয়ায় সৌদি আরবে আটক সামরিক কর্মকর্তার মৃত্যু!

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ১১:৪০আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৩:১১

দুর্নীতির অভিযোগে আটক থাকা অবস্থায় সৌদি সামরিক কর্মকর্তা আলি বিন আব্দুল্লাহ আল জারাশ আল কাহতানির মৃত্যু সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। নির্যাতন ও ঘাড় মটকে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

সৌদি সামরিক কর্মকর্তা আল কাহতানি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুগত কর্মকর্তারা দাবি করেছিলেন, কাহতানি হঠাৎ স্ট্রোকের কারণে মারা গেছেন। তার ওপর নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন তারা।

তবে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কাহতানির ঘাড় অস্বাভাবিক রকমের বাঁকা ছিল। দেখে মনে হয়েছে তা ভাঙা ছিল। তার শরীর বাজেভাবে থেতলানো ও ফোলা ছিল। শরীরে অন্যান্য নির্যাতনের চিহ্নও ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসকসহ আরও দুইজন নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, কাহতানির শরীরের পোড়া ক্ষত ছিল। ধারণা করা হচ্ছে, তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল।

তবে সৌদি কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, দুর্নীতিবিরোধী অভিযানের সময় যেসব অত্যাচার-নির্যাতনের অভিযোগ তোলা হচ্ছে তার সবই অসত্য।

সৌদি আরব এই সামরিক কর্মকর্তার মৃত্যু সম্পর্কে প্রকাশ্যে কখনও কোনও ব্যাখ্যা দেয়নি। তবে আটককৃতদের মধ্যে ১৭ জন নির্যাতনের শিকার হয়ে চিকিৎসা নিয়েছেন। বন্দীদের স্বজনরা বলেছেন, তাদের অনেককে ঘুমাতে দেওয়া হতো না, খারাপ ব্যবহার করা হতো আর মাথা ঢেকে রেখে জিজ্ঞাসাবাদ করা হতো।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম