বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নেপালে

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ১৮:৪৫আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২০:০৭
image

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে বিস্তারিত জানতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাঠমান্ডু পৌঁছেছে। মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরের পর তারা কাঠমান্ডু পৌঁছান বলে জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।  

সিনামঙ্গল হাসপাতালে চিকিৎসারতদের একজন
মঙ্গলবার ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর বাংলাদেশের প্রতিনিধি দলটি পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন। এ দলটির সঙ্গে নিহতদের স্বজনরাও রয়েছেন বলে জানিয়েছেন প্রেমনাথ।

নেপালের স্থানীয় সময় ১২ মার্চ দুপুর ২টা ১৮ মিনিটের দিকে ৭১ আরোহী নিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে নেপালের বিভিন্ন হাসপাতালে।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম