ইসরায়েলকে সহায়তার অভিযোগে আটক লেবানিজ অভিনেতা মুক্ত

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৮, ১৩:৪০আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৩:৪৪

ইসরায়েলের সঙ্গে চক্রান্ত করে নিজ দেশের রাজনীতিবিদদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আটক লেবানিজ অভিনেতা জিয়াদ ইতানির বিরুদ্ধে করা মামলা বাতিল করেছে আদালত। এছাড়া যে নিরাপত্তা কর্মকর্তা তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বিচারক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

লেবানিজ অভিনেতা জিয়াদ ইতানি

লেবাননের নিরাপত্তা বাহিনী জানিয়েছিল, জিয়াদ ইতানির বিরুদ্ধে দেশের বর্তমান ও সাবেক আমলাদের গুপ্তহত্যার পরিকল্পনায় ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অপচেষ্টার অভিযোগ ছিল। কর্মকর্তারা দাবি করেন, কয়েক মাস ধরে নজরদারি ও তদন্তের পর জিয়াদ ইতানিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তুরস্কে দুই ইসরায়েলি এজেন্টের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন বলে দাবি ছিল কর্মকর্তাদের। লেবানিজ সংবাদমাধ্যমে বিষয় বেশ আলোড়ন তুলেছিল।

জিয়াদ ইতানি মঙ্গলবার জেল থেকে মুক্ত হয়ে বিজয়সূচক ইংরেজি ‘ভি’ চিহ্ন দেখান। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা খবরে তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমি একজন শিল্পী আর এই মাটির সন্তান। আমি কীভাবে এমন নোংরা কাজে যুক্ত হতে পারি?’

পরে দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি অভিনেতা জিয়াদ ইতানির সঙ্গে দেখা করে বলেন, নিরাপত্তা বাহিনী ভুল তথ্য পেয়েছিল।

এদিকে আদালতের নির্দেশ অনুসারে সাইবার অপরাধবিরোধী ইউনিটের সাবেক প্রধান লেফটেন্যান্ট কর্নেল সুজান হোবেইচেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এই অভিনেতার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এই মাসের শুরুতে গ্রেফতার করা হয়। তবে এখন তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা জানা যায়নি।

১৯৪৮ সালে সাত লক্ষাধিক ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার সময় থেকে ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধাবস্থা বিরাজ করছে।

 

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম