পাকিস্তানের সিনেটে বিরোধীদলীয় নেতা হচ্ছেন শেরি রেহমান

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৮, ১৭:১২আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৭:২৯

পাকিস্তানের সিনেটে বিরোধীদলীয় নেতা হিসেবে শেরি রেহমানকে মনোনীত করেছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। বুধবার দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি তাকে এ পদের জন্য মনোনীত করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

শেরি রেহমান এ মাসের গোড়ার দিকে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ১০৪টি আসনের মধ্যে ৫২ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)  পেয়েছে ১৫টি আসন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ১২টি আসন। ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পেয়েছে ছয়টি আসন। জমিয়তে উলামায়ে ইসলাম-এফ পেয়েছে দুইটি আসন। মুত্তাহিদা কওমি মুভমেন্ট পেয়েছে দুইটি আসন। ১০টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এ নির্বাচনের মধ্য দিয়ে আবারও পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে নিজের অবস্থান সংহত করে মুসলিম লীগ। দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপিপি। আর তৃতীয় স্থানে রয়েছে তেহরিক-ই-ইনসাফ। বিরোধী দল হিসেবে বুধবার সিনেটে নিজেদের নেতা নির্বাচিত করে পিপিপি।

বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী শেরি রেহমান ২০০৮ সালে পিপিপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পান। অবশ্য সে সময় এক বছরের মাথায় তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন।

২০১১ সালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত হোসাইন হাক্কানি পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন শেরি রেহমান। কঠিন সময়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পাকিস্তান সরকার তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নিশান-ই-ইমতিয়াজ পদকে ভূষিত করে।

শেরি রেহমানের জন্ম ১৯৬০ সালের ২১ ডিসেম্বর করাচিতে। তিনি যুক্তরাজ্যের খ্যাতনামা ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে পড়াশুনা করেছেন।

পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষকে সিনেট নামে ডাকা হয়। এতে মোট ১০৪ জন আইনপ্রণেতা থাকেন। প্রত্যেকেই পদত্যাগ, অযোগ্য ঘোষষিত বা বিশেষ পরিস্থিতি সৃষ্টি না হলে  ছয় বছর মেয়াদে দায়িত্ব পালন করেন। তবে এসব সিনেট সদস্যরা সবাই একবারে নির্বাচিত হন না। অর্ধেক নির্বাচিত হন এক সময়ে। বাকি অর্ধেক তিন বছর পরে নির্বাচিত হন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম