শ্রীলঙ্কা-ভারতের চেয়ে বাংলাদেশের মানুষ সুখী

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৮, ০৮:৩৩আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৫:৪৪
image

বিশ্বের সুখী দেশের তালিকায় গতবারের চেয়ে পাঁচ ধাপ পিছিয়ে ১১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বুধবার জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) প্রকাশিত ‘বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। এই তালিকায় সবচেয়ে সুখী দেশ হিসেবে ঠাঁই পেয়েছে ফিনল্যান্ড। তালিকায় ভারত আর শ্রীলঙ্কা বাংলাদেশের থেকে পিছিয়ে আছে।

শ্রীলঙ্কা-ভারতের চেয়ে বাংলাদেশের মানুষ সুখী

গত বছর বাংলাদেশ ছিল ১১০তম অবস্থানে। আগামী ২০ মার্চ বিশ্ব সুখী দিবসকে সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এই তালিকায় স্থান পেয়েছে মোট ১৫৬টি দেশ। তালিকা তৈরির ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে মাথাপিছু মোট দেশজ উৎপাদন, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর জীবনযাত্রা, সামাজিক স্বাধীনতা, ভদ্রতা ও দুর্নীতির অনুপস্থিতি।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের আগে রয়েছে পাকিস্তান (৭৫), ভুটান (৯৭), নেপাল (১০১)। এক ধাপ পরেই অবস্থান শ্রীলংকার (১১৬)। গতবার ১২২তম থাকা ভারত এবার ১৩৩তম অবস্থানে রয়েছে। মিয়ানমার রয়েছে ১৩০তম অবস্থানে।

শ্রীলঙ্কা-ভারতের চেয়ে বাংলাদেশের মানুষ সুখী

তালিকার শীর্ষ দশে ফিনল্যান্ড ছাড়া আরও রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নিউজিল্যান্ড, সুইডেন ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র আছে তালিকার ১৮তম স্থানে।

/এমএইচ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম