ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ওভারব্রিজ ধস: মিলেছে ৪ জনের মরদেহ

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ০৮:৩৬আপডেট : ১৬ মার্চ ২০১৮, ০৯:৫২
image

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কাছে নির্মাণাধীন একটি ফুট ওভারব্রিজ ধসের ঘটনায় অন্তত চারজন মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ওভারব্রিজ ধস: মিলেছে ৪ জনের মরদেহ

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ওই ব্রিজ ধসে পড়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত শনিবার (১০ মার্চ) একটি মোটরযান চলাচলের রাস্তার ওপরে স্থাপিত হতে যাওয়া পদচারী ব্রিজটির ৯৫০ টন ওজনের একটি অংশ স্থাপন করা হয়েছিল।

বৃহস্পতিবার রাত থেকেই উদ্ধার অভিযান শুরু হয়। দুর্ঘটনার সময় কতজন ব্রিজের নিচে বা ওপরে ছিলেন এখনও সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মিয়ামি ফায়ার সার্ভিস প্রধান ডেভ ডাউনি বলেছেন, অন্তত চারজনের মৃত্যৃর ব্যাপারে নিশ্চিত তারা। তিনি বলেন, এটা অনেক বড় ঘটনা। আরও সময় না লাগলে সারা রাতই আমাদের উদ্ধার তৎপরতা চালাতে হবে।’ 

স্থানীয় রিজিওনাল মেডিকেল সেন্টারে ১০ জনের চিকিৎসা চলছে। অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ড. মার্ক ম্যাককেনি।

গত বছরের আগস্টে ওই রাস্তায় একটি মোটরগাড়ির চাপায় এক ছাত্র নিহত হওয়ার পর সেখানে পদচারী সেতু নির্মানের দাবি ওঠে। গত শনিবার ওই ব্রিজটির নির্মাণকাজ আংশিক সম্পন্ন হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৭৪ ফুট দীর্ঘ ক্যাবল সমর্থিত ব্রিজটি আগামী ২০১৯ সালে জনগণের চলাচলের জন্য খুলে দেওয়ার কথা ছিল।এক কোটি ৪২ লাখ ডলার ব্যয়ে নির্মিত ব্রিজটির অর্থায়ন করছিল মার্কিন যোগাযোগ বিভাগ।

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম