আফরিন থেকে পালানোর সময় তুর্কি হামলায় নিহত হচ্ছেন বেসামরিকরা

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৮, ০৬:১৮আপডেট : ১৮ মার্চ ২০১৮, ০৬:৩১
image

সিরিয়ার আফরিন শহরে তুর্কি বিমান হামলা থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার সময়ও তাদের গুলি ও বোমায় নিহত হচ্ছেন অনেক বেসামরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।

আফরিন থেকে পালানোর সময় তুর্কি হামলায় নিহত হচ্ছেন বেসামরিকরা

প্রতিবেদনে বলা হয়, শুক্রবারই কুর্দি মিডিয়াগুলো অনেকের হতাহতের খবর জানায়। আর শনিবার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাও বেশ কিছু মৃত্যুর কথা নিশ্চিত করে। স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে জানায়, শুক্রবার পালিয়ে যাওয়ার সময় বেসামরিকদের গাড়িতে হামলা চালানো হয়। আর বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি হাসপাতাল।

গত ২০ জানুয়ারি আফরিনে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ নামে’ কুর্দি বিরোধী অভিযান শুরু করে। কয়েক সপ্তাহের লড়াইয়ের পর তুর্কি সেনা ও তাদের সহযোগী ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) যোদ্ধারা আফরিন ঘিরে ফেলেছে। তারা আফরিনের মূল শহরের বাইরে অবস্থান নিয়েছে আর সেখানে ঢোকার চেষ্টা করছে। ইতোমধ্যে তারা অনেক শহর ও গ্রাম কুর্দি বাহিনীর কাছ থেকে দখলে নিয়েছে।

এখন পর্যন্ত কুর্দি অধ্যুষিত এই এলাকা থেকে দেড় লাখ মানুষ পালিয়ে গেছেন। তুরস্কের দাবি, শুধু কুর্দি সেনাদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছে তারা।

ব্রিটিশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হাসপাতালে হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। কুর্দি রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা জানান, সেটিই আফরিনে একমাত্র কাজ করা হাসপাতাল ছিল।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম