‘ইরানের পরমাণু চুক্তি বাতিল করবে যুক্তরাষ্ট্র’

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৮, ২১:৫৭আপডেট : ১৯ মার্চ ২০১৮, ০৯:৪৩

আগামী মে মাসে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। মার্কিন রিপাবলিকান সিনেটর ও সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব ক্রোকার এ কথা বলেছেন। ক্রোকার বলেন, তিনি আশা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে ইরানের পরমাণু চুক্তি থেকে সরে আসবে। মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বব ক্রোকার

ক্রোকার রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সামনের মে মাসে ইরান চুক্তি আরেকটি ইস্যু হয়ে উঠবে। আর ঠিক এই মুহুর্তে মনে হচ্ছে না যে এর মেয়াদ আর বাড়বে।

সাক্ষাৎকারে ১২ মে ট্রাম্প চুক্তিটি থেকে বের হয়ে আসবেন কিনা জানতে চাইলে ক্রোকার বলেন, আমি তাই বিশ্বাস করি।

রয়টার্সের খবরে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ঘটনায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি দেশটির ওপর নতুন ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে। মূলত দেশটির সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে না আসতে যুক্তরাষ্ট্রকে রাজি করানোর লক্ষ্যেই তারা এই উদ্যোগ নিয়েছে।  

ট্রাম্প গত জানুয়ারি মাসে ইরানের সঙ্গে চুক্তি সংশোধন করার জন্য সময়সীমা বেঁধে দেন। ‘চুক্তিটির ভয়ংকর ভুল’ সংশোধন করা না হলে তা থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসবে বলেও হুমকি দেন তিনি।

 

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম