ফিলিস্তিনিদের শুক্রবারের মিছিলকে ‘সংগঠিত সন্ত্রাস’ আখ্যা দিলো ইসরায়েল

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৮, ১৩:৪৮আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৪:০৩

ভূমি দিবসকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনকে ‘সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে ইসরায়েল। এক সেনা মুখপাত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর দিয়েছে। আর তা অব্যাহত থাকলে গাজা উপত্যকার অভ্যন্তরে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের ভাষায় সেখাকার ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তু’তে অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছেন দেশটির সেনা মুখপাত্র।ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন, শুক্রবারের রক্তপাতের পুরো দায় ইসরায়েলকে নিতে হবে। 

ফিলিস্তিনিদের শুক্রবারের মিছিলকে ‘সংগঠিত সন্ত্রাস’ আখ্যা দিলো ইসরায়েল

৪২ তম ভূমি দিবস পালন করতে গত শুক্রবার গাজা উপত্যকায় জড়ো হয় কয়েক হাজার ফিলিস্তিনি নাগরিক। তাদের বিক্ষোভে ইসরায়েলের সেনাবাহিনী গুলি চালালে নিহত হয় ১৭জন ফিলিস্তিনি। সাত শতাধিক মানুষ গুলিবিদ্ধ ছাড়াও আহত হয় প্রায় দেড় সহস্র মানুষ।
ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল ম্যানেলিস বলেন, শুক্রবারের ওই ঘটনা কোনও বিক্ষোভ মিছিল ছিল না বরং তা ছিল হামাসের সংগঠিত সন্ত্রাসী কার্যক্রম। তিনি বলেন, এটা যদি চলতে থাকে তাহলে গাজা উপত্যকার অভ্যন্তরে সন্ত্রাসী লক্ষ্যবস্তুগুলোতে অভিযান চালানো ছাড়া আমাদের কোনও উপায় থাকবে না।
জাতিসংঘের এক জরুরি বৈঠকে ওই রক্তপাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সদস্য রাষ্ট্রগুলো। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম