যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের সংকট রাজনৈতিক সমাধানে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুয়েতেরেস। জেনেভায় সিরিয়া সংকট আলোচনায় তিনি দাতা দেশগুলোতে ৩০০ কোটি ডলার সহায়তারও আহ্বান জানিয়েছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের ৯০ শতাংশ জেলায় মানবিক সহায়তা পৌঁছানোর কোনও সুযোগ নেই। গুয়েতেরেস বলেন, ইয়েমেন বিশ্বের ভয়াবহতম মানবিক বিপর্যয়ে রয়েছে। সংঘাতের চার বছরে এখন পর্যন্ত ২ কোটি ২০ লাখ মানবিক সহায়তার দ্বারপ্রান্তে আছেন। এটা বন্ধে অবশ্যই আমাদের পদক্ষেপ নিতে হবে।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, এই পরিস্থিতির এখন শুধু রাজনৈতিক সমাধান সম্ভব। সব পক্ষকেই সংলাপে বসে সমাধান খুঁজতে হবে। তার বিশেষ দূত মার্টিন গ্রিফিতের সঙ্গে কথা বলে এর সমাধান করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান তিনি।
২০১৮ হিউম্যানিটারিয়ান রিসপন্স প্ল্যান ফর ইয়েমেন প্রকল্পে ২ দশমিক ৯৬ মিলিয়ন ডলার প্রয়োজন বলে জানানো হয় আলোচনায়। গুয়েতেরেস বলেন, ১ কোটি ৮০ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছে। গত বছরের চেয়ে এটি ১০ লাখ বেশি। ৮৪ লাখ মানুষ জানে না পরের বেলায় খাবার জুটবে কিনা।
এই সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, গত বছর ১১০ কোটি ডলার সহায়তা দেওয়া হয়েছিলে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতই ৯৩০ মিলিয়ন ডলার সহায়তা দেয়।
২০১৮ সালেও বড় অংকের সহায়তা প্রয়োজন বলে মনে করেন গুয়েতেরেস।








