তুরস্ক সফরে পুতিন, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে জমকালো আয়োজন

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৮, ২৩:৩২আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ০০:৩৬

দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ পৃষ্ঠপোষকতায় তুরস্কের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র ‘আকুইয়ু’-এর নির্মাণকাজ উপলক্ষ্যে তার এ সফর। সফরের শুরুতেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে আকুইয়ু-এর এক জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুতিন-এরদোয়ান।

তুরস্ক সফরে পুতিন, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে জমকালো আয়োজন স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরে অবতরণ করেন রুশ প্রেসিডেন্ট। বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানান তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী আহমেত ইলদিজ এবং তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সেই ইয়েরহোভসহ অন্যান্য কর্মকর্তারা। পরে সেখান থেকে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে পৌঁছান পুতিন। সেখানে তাকে অভ্যর্থনা জানান কর্মকর্তারা।

প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে রুশ প্রেসিডেন্টর রুদ্ধদ্বার বৈঠকের কথা রয়েছে। দুই নেতার বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সিরিয়া পরিস্থিতি তাদের আলোচনায় প্রাধান্য পেতে পারে।

উল্লেখ্য, আকুইয়ু পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের দায়িত্বে রয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোজাটম। এতে চারটি ইউনিট থাকবে। প্রতিটি ইউনিট এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। এর নির্মাণকাজের ব্যয় ধরা হয়েছে দুই হাজার কোটি ডলার। বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এতে সাড়ে তিন হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এতে কাজ করতে তুরস্কের ২৪৮ জন শিক্ষার্থী রাশিয়ায় পড়াশুনা করেছেন। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক