ইউটিউবের সদর দফতরে গুলি, সন্দেহভাজন নারী নিহত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ এপ্রিল ২০১৮, ০৩:৫৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ০৫:০৩

 



ঘটনাস্থলে পুলিশের তৎপরতা (ছবি- রয়টার্সের সৌজন্যে)

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউটিউবের সদর দফতরে এক অস্ত্রধারীর গুলিতে অন্তত চার জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘট্নায় সন্দেহভাজন হামলাকারী নারী নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ এপ্রিল) এ ঘটনা ঘটে। হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

ইউটিউবের সদর দফতর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।

সান ব্রুনোর পুলিশ প্রধান এড বারবেরিনি জানান, সদর দফতরের ভবন থেকে সন্দেহভাজন হামলাকারী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের ধারণা, নিজের আঘাতে নিহত নারীই হামলাকারী।’

আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের এনবিসি অবশ্য জানিয়েছে, পুলিশের গুলিতে হামলাকারী নারী ঘটনাস্থলে নিহত হয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে বার্তা সংস্থা এপি জানিয়েছে, সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে ভর্তি করা আহত তিন জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার বয়স ৩৬ বছর। আহত ৩২ বছরের এক নারীর অবস্থাও খারাপ। আহত অন্যজনের বয়স ২৭ বছর।

তবে আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।



/এইচআই/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম