গাজায় আরও এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০১৮, ১৮:৫৩আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৮:৫৯

গাজা উপত্যকায় আরও এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গাজা পূর্বাঞ্চলীয় সীমান্তে এক ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা এক বিবৃতিতে বলেন, নিহত ব্যক্তির মরদেহ গাজার আল শিফা মেডিক্যাল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।

গাজায় আরও এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এদিকে গত শুক্রবার ফিলিস্তিনিদের গণবিক্ষোভে দখলদার বাহিনীর গুলিতে আহত ৩৪ বছরের শাদি হামদান আল কাশিফ ইন্তেকাল করেছেন। শুক্রবারের বিক্ষোভে হানাদার বাহিনীর ছোড়া একটি  গুলি তার মাথায় আঘাত হানে। এ নিয়ে গত শুক্রবার থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ২০-এ দাঁড়ালো।

১৯৭৬ সাল থেকে প্রতিবছর ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে ৩০ মার্চকে ‘ভূমি দিবস’ হিসেবে পালন করে আসছেন ফিলিস্তিনিরা। ওইদিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হন। গত ৩০ মার্চ দিবসটি পালনের উদ্দেশ্যে ফিলিস্তিনিদের জমায়েতে হামলে পড়ে ইসরায়েলি বাহিনী। ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামের বিক্ষোভে গুলি চালিয়ে তারা ১৭ ফিলিস্তিনিকে হত্যা করে। গুলিবিদ্ধ হন সাড়ে সাত শতাধিক ফিলিস্তিনি। আহত হয় দেড় সহস্রাধিক মানুষ। এই হত্যাযজ্ঞের শিকার ব্যক্তিদের স্মরণে গত শনিবার জাতীয় শোক পালন করে ফিলিস্তিনিরা। এদিন আমৃত্যু ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখার অঙ্গীকার করে স্বাধীনতাকামী এই জাতি।

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক ফেডেরিকা মোঘেরিনি এই হত্যাযজ্ঞের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি দখলদার সন্ত্রাসী। ফিলিস্তিনি ভূখণ্ডে তিনি একজন দখলদার হিসেবেই অবস্থান করছেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল যা করছে তা ইতিহাসের অংশ হবে এবং আমরা তা কখনও ভুলবো না।’

এই হত্যাযজ্ঞকে ‘আইন বহির্ভূত এবং পূর্বপরিকল্পিত’ বলে উল্লেখ করেছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংগঠনটির এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভরত ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের জন্য গুরুতর কোনও হুমকি তৈরি করেছিল বলে প্রমাণ দিতে পারেনি ইসরায়েল সরকার। কোনও বিক্ষোভকারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলে প্রমাণ পায়নি হিউম্যান রাইটস ওয়াচ। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক