লন্ড‌নের বাঙালিপাড়ায় দেড়ঘণ্টায় ছুরি হামলায় আহত ৬ কিশোর

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
০৬ এপ্রিল ২০১৮, ০৬:০০আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১১:৪৭

যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত এলাকায় দেড়ঘণ্টার ব্যবধানে পাঁচটি আলাদা স্থানে ছুরি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এসব হামলার ঘটনায় আহত হয়েছে ৬ কিশোর। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে একজনকে।

ছুরি হামলার পর মাইল এন্ড এলাকার ঘটনাস্থল

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ছয়টার দিকে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার মাইলএন্ডে প্রথম হামলার ঘটনা ঘটে। হামলায় আহত তিন কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটকের কথা জানিয়েছে টাওয়ার হ্যামলেট পুলিশ।  

এই ঘটনার দুই প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে লন্ডনের ইভনিং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, হামলার আগে কয়েকজন কিশোরকে ওই এলাকায় জটলা পাকাতে দেখা গেছে। জ্যাক হক নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আর্তচিৎকার শুনে তিনি জানালায় দাঁড়িয়ে তিন কিশোরকে দেখতে পান। একজন ছিল বাইসাইকেলে। সবার মুখ ঢাকা ছিল বলেও জানান তিনি।

এই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে  দুই মাইল দূরের ইস্ট ইন্ডিয়া ডক এলাকায় আরেক কিশোর ছুরি হামলার শিকার হন। পরের হামলার ঘটনা ঘটে বিকাল ৭টায় ওয়েস্ট লন্ডনের ইলিং বোর্ডয়ে এলাকায়। এখানেও এক কিশোর আহত হন। একই সময়ে ১৩ বছর বয়সী অপর কিশোর ছুরি হামলার শিকার হন নিউহামে।

প্রায় একই সময়ে ওয়ান্ডসওয়ার্থ এলাকায় ২০ বছর বয়সী আরেকজন ছুরি হামলার শিকার হয়েছে বলে জানায় পুলিশ।

লন্ডনে গত ৭ বছরের মধ্যে সর্বাধিক সংখ্যক ছুরি হামলার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ছুরি হামলা ও গুলিবিদ্ধ হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল।

 

/জেজে/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম