ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলাকে শুক্রবারের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৮, ১০:৪০আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১০:৪৮
image

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে দেশটির ফেডারেল আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দুর্নীতির দায়ে ১২ বছরের সাজাভোগ শুরু করতে তাকে স্থানীয় সময় শুক্রবার (৬ এপ্রিল) বিকাল ৫টার মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

লুলা
২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন লুলা। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসকে কাজ পাইয়ে দেয়ার শর্তে ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এই অর্থ তিনি সমুদ্র তীরে তার একটি অ্যাপার্টমেন্টের সৌন্দর্য বাড়ানোর কাজে ব্যয় করেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। লুলার দাবি, এ অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি যেন প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন তা নিশ্চিত করতে এমন রূপরেখা তৈরি করা হয়েছে। জনমত জরিপগুলো অনুযায়ী নির্বাচনি দৌড়ে এগিয়ে ছিলেন লুলা। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল না করা পর্যন্ত তাকে গ্রেফতার না করার জন্য আবেদন জানিয়েছিলেন ব্রাজিরের এ সাবেক প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (৫ এপ্রিল) সুপ্রিমকোর্ট সে আবেদন খারিজ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

পরে এক আদেশে ফেডারেল বিচারপতি সেরজিও মোরো বলেন, শুক্রবার বিকাল ৫টার আগেই ৭২ বছর বয়সী লুলাকে কুরিতিবা শহরে ফেডারেল পুলিশ সদর দফতরে আত্মসমর্পণ করতে হবে। মোরো জানান, লুলার জন্য আগে থেকেই একটি বিশেষ সেল প্রস্তুত রাখা হয়েছে। অন্য বন্দিদের কাছ থেকে আলাদা রাখা হবে।  

এদিকে লুলাকে কারাগারে পাঠাতে সুপ্রিমকোর্টের আদেশের পরপরই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। লুলার সমর্থকদের দাবি তাদের নেতার শাসনামলে হাজার হাজার মানুষের দারিদ্র্য দূর করতে এই রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা হয়েছে।

নির্বাচনে লুলাকে ঠেকাতেই সরকারের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। ব্রাজিলের জনপ্রিয়তম রাজনীতিবিদদের একজন লুলা দি সিলভা। দুর্নীতির অভিযোগ ওঠার পরেও তাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লুলাকে বিশ্বের জনপ্রিয়তম রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছিলেন। ব্রাজিলের বামপন্থীরা লুলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে মার্কিন ষড়যন্ত্র হিসেবেও দেখে থাকেন।

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম