সাইবার হামলার কবলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৮, ১৯:২০আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৯:৩০

সাইবার আক্রমণের শিকার হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটার বার্তায় তাদের ওয়েবসাইটের সাইবার হামলার কবলে পড়ার খবর নিশ্চিত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী নিজেও এ ব্যাপারে টুইট করেছেন। এই প্রতিবেদন তৈরির সময় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকতে গিয়ে মূল পাতায় চীনা ভাষার বর্ণে সজ্জিত এক বার্তা দেখা গেছে। চীনকে লক্ষ্য করে যুদ্ধ মহড়ার ঘোষণা দেওয়ার একদিনের মাথায় এই সাইবার হামলার কবলে পড়লো ভারত। সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাইবার হামলার কবলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৃহস্পতিবার চীন ও পাকিস্তানকে লক্ষ্য করে ইতিহাসের সবথেকে বড় বিমান মহড়ার ঘোষণা দেয় ভারতীয় বিমান বাহিনী। চলতি মাসের ৮ তারিখে গগন শক্তি নামের ওই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ঘোষণার একদিনের মাথায় সাইবার আক্রমণের কবলে পড়লো ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে  বলা হয়েছে, ওয়েবসাইটের মূল পাতায় চীনা ভাষার বর্ণ দেখা যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টারকে তলব করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সিতারমন টুইটারে লিখেছেন, ওয়েবসাইট আক্রান্ত হওয়ার পরই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওয়েবাসাইটটি ঠিক হয়ে যাবে। বলার অপেক্ষা রাখে না ভবিষ্যতে এধরণের ঘটনা রুখতে প্রযোজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। তবে এটাই ভারত সরকারের ওয়েবসাইট আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা নয়। গত বছর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটও সাইবার হামলার শিকার হয়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি