দ্রুত সুস্থ হয়ে উঠছেন সেই রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০১৮, ১৭:১৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৮:২৮

দ্রুত সুস্থ হয়ে উঠছেন লন্ডনে রাসায়নিক হামলার শিকার পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের শারীরিক অবস্থা ‘এখন আর জটিল নয়’। তার চিকিৎসায় অগ্রগতি হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় জ্ঞান ফেরার পর তিনি এখন কথা বলতে পারছেন।

দ্রুত সুস্থ হয়ে উঠছেন সেই রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল যুক্তরাজ্যের রুশ দূতাবাসের এক টুইটে সের্গেই স্ক্রিপালের সুস্থ হয়ে উঠার খবরকে ‘সুসংবাদ’ হিসেবে অ্যাখ্যায়িত করেছে।

এর আগে গত সপ্তাহে তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালের জ্ঞান ফিরে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি নিজের চিকিৎসায় যেসব চিকিৎসক যুক্ত ছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন শুভাকাঙ্খীদের কাছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন স্ক্রিপালের শারীরিক অবস্থার দ্রুত উন্নতিতে ন্যাশনাল হেলথ সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীদের কাজে সন্তোষ জানিয়েছেন।

গত ৪ মার্চ যুক্তরাজ্যের সালসবেরি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে এ ঘটনায় ব্যবহৃত নার্ভ এজেন্টের সন্ধান পায় ব্রিটিশ কর্তৃপক্ষ। যুক্তরাজ্য এই ঘটনায় রাশিয়াকে দায়ী করলেও রুশ কর্তৃপক্ষ তা অস্বীকার করে। এ ঘটনায় গত ১৪ মার্চ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে দেওয়া দেওয়া বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে দেশটিতে নিয়োজিত ২৩ রুশ কূটনীতিককে এক সপ্তাহের মধ্যে তাদের দেশত্যাগের নির্দেশ দেওয়ার কথা জানান।

যুক্তরাজ্য থেকে ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘটনায় পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ায়ও দেশটিতে নিযুক্ত ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। এ ইস্যুতে যুক্তরাজ্যের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন দেশ থেকে ধারাবাহিকভাবে রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘটনা ঘটে। পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শতাধিক কূটনীতিককে বহিষ্কার করে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম