জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৪, ১৮:৪৫আপডেট : ০৭ মে ২০২৪, ১৮:৪৫

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দেশটির দুই নিরাপত্তা কর্মকর্তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা এ কথা বলেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবা বলেছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থার পরিকল্পনা অনুসারে এই ষড়যন্ত্রের সন্দেহে রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকা স্টেট গার্ড অব ইউক্রেনের দুই কর্নেলকে আটক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া সর্বাত্মক আক্রমণ শুরুর আগেই দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবার প্রধান ভাসিল মালিউককে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পঞ্চম মেয়াদে শপথ গ্রহণের আগে এই ষড়যন্ত্র নস্যাৎ করা হলো।

মালিউক বলেছেন, তিনি নিজে ব্যক্তিগতভাবে এই অতি গোপনীয় অভিযান পরিচালনা করেছেন।

ইউক্রেনীয়দের দাবি, জেলেনস্কিকে হত্যায় রাশিয়ার চেষ্টা নতুন কিছু নয়। ২০২২ সালে জেলেনস্কি বলেছিলেন, যুদ্ধ শুরুর পর তাকে গুপ্ত হত্যার অন্তত দশটি চেষ্টা করা হয়েছে।

এর আগে গত মাসে পোল্যান্ডের প্রসিকিউটররা বলেছিলেন, এক পোলিশ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার হয়ে জেলেনস্কি হত্যার ষড়যন্ত্রে গুপ্তচরবৃত্তির জন্য তিনি প্রস্তুত ছিলেন।

/এএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের