১৮ বছর ধরে প্রতি ৩ দিনে একজন ফিলিস্তিনি শিশুকে হত্যা করছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৮, ১৫:১৬আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৫:২৪

দখলদার ইসরায়েলি বাহিনীর পোশাকধারী সৈন্যদের গুলিতে প্রতি তিন দিনে একজন ফিলিস্তিনি শিশু নিহত হচ্ছে।  ফিলিস্তিনি জাতিমুক্তির আন্দোলন ইন্তিফাদার দ্বিতীয় পর্বের শুরু থেকে গত ১৮ বছর ধরে চলছে এই হত্যাকাণ্ড। জেনেভাভিত্তিক বেসরকারি সংস্থা ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনালের নতুন এক জরিপে উঠে এসেছে ইসরায়েলের চালানো এই হত্যাযজ্ঞের ভয়াবহতা। সংস্থাটির বরাতে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির জানিয়েছে, ২০০০ সালের সেপ্টেম্বরের দ্বিতীয় ইন্তিফাদার শুরু থেকে এখন পর্যন্ত দুই হাজার ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের পোশাকধারী সেনাদের গুলিতে প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনি শিশুরা

৫ এপ্রিল ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষ্যে নতুন এই রিপোর্ট প্রকাশ করে ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল। ২০০০ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিনি জনতার প্রতিরোধ আন্দোলন দ্বিতীয় ইন্তিফাদা শুরু হলে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি জনগণের ওপর সহিংসতা জোরালো করে।

ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনালের ফিলিস্তিনি শাখার পরিচালক আয়েদ কুটিশ আনাদোলু এজেন্সিকে বলেছেন,  ইসরায়েল প্রতিবছর প্রায় সাতশো ফিলিস্তিনি শিশুকে গ্রেফতার করে কারাবন্দি করে। তার অভিযোগ দখলদার বাহিনী ফিলিস্তিনি শিশুদের উপহাসমুলক আদালতে উপস্থাপন করে আর খারাপ আচরণ করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করে থাকে।

সংস্থাটির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় ইন্তিফাদা শুরুর পর থেকে ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে দখলদার কর্তৃপক্ষ। এসব শিশুদের ৩৫০ জন এখনও ইসরায়েলের কারাগারে আটক রয়েছে।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম