বন্দিদের মুক্তির বিনিময়ে দৌমা ছাড়তে রাজি সিরীয় বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৮, ১৯:০২আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৯:১৪

আসাদ বাহিনীর বিষাক্ত গ্যাস হামলায় প্রাণহানির মুখে সিরিয়ার পূর্ব ঘৌটার দৌমা শহর ছাড়তে রাজি হয়েছে আসাদবিরোধী বিদ্রোহীরা। তবে এজন্য নিজেদের বন্দিদের মুক্তি দেওয়ার শর্ত দিয়েছে জয়েশ আল ইসলাম নামের বিদ্রোহী দলটি। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বন্দিদের মুক্তির বিনিময়ে দৌমা ছাড়তে রাজি সিরীয় বিদ্রোহীরা সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিদ্রোহীরা সরকারি বাহিনীর সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে। এতে বিদ্রোহীদের শহরটি ছেড়ে যাওয়ার শর্ত হিসেবে দৌমা থেকে গ্রেফতারকৃত তাদের সব বন্দিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। চুক্তি অনুযায়ী বিদ্রোহীদের ৪৮ ঘণ্টার মধ্যে দৌমা ছেড়ে তুরস্ক সীমান্তবর্তী জারাবলুস শহরে চলে যেতে হবে।

বিদ্রোহীদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে দৌমা শহরে আসাদ বাহিনীর বিষাক্ত গ্যাস হামলার মধ্যেই সেখানে ফের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, আসাদবিরোধী জয়েশ আল ইসলাম সমর্থিত বিদ্রোহীদের শহরটি থেকে উৎখাত করা হবে। এ লক্ষ্যে রবিবার সেখানে অভিযান শুরু করবে রাশিয়া।

বিদ্রোহীরা সরকারি বাহিনীকে আলোচনার আহ্বান জানিয়েছে, আসাদ বাহিনীর এমন বক্তব্যের পরই সেখানে নতুন করে অভিযান চালানোর ঘোষণা দিলো রাশিয়া। ইতোপূর্বে নিরাপদে শহরটি ছেড়ে যাওয়ার রুশ আহ্বান প্রত্যাখ্যান করেছিল বিদ্রোহীরা।

সিরিয়ায় রাশিয়ার পিস অ্যান্ড রিকনসিলিয়েশন সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল ইউরি ইয়েভতুশেঙ্কো। তিনি বলেন, রবিবার শত্রুভাবাপন্ন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

এর আগে গত শুক্রবার ও শনিবার দৌমা শহরে আসাদ বাহিনীর বিমান হামলায় ৭০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা বিষাক্ত রাসায়নিক হামলার শিকার বলে ধারণা করা হচ্ছে।

পূর্ব ঘৌটায় ২০১১ সালে প্রথম সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এটাই ছিল বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি। গত এক মাসের লাগাতার হামলার পর সেখান থেকে পালানো শুরু করে বিদ্রোহীরা। ১৮ ফেব্রুয়ারি আক্রমণ শুরু করা আসাদ বাহিনী এলাকাটিতে বিদ্রোহীদের প্রতিরোধ প্রচেষ্টাকে তিন অংশে বিভক্ত করে দেয়। তাদের হামলায় তখন প্রায় ১ হাজার ৬০০ মানুষ নিহত হন।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হামলায় পূর্ব ঘৌটার বেশকিছু মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মী ও চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি দৌমা শহরে ৭০ জন নিহত হওয়ার খবর দিয়েছে। বিষাক্ত রাসায়নিক গ্যাস হামলায় তারা নিহত হয়েছেন বলে অভিযোগ করে স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেট। বেশ কয়েকটি চিকিৎসক, পর্যবেক্ষক ও একটিভিস্ট গ্রুপ ওই বিষাক্ত রাসায়নিক হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করে।

সিরিয়ার মানবিক বিপর্যয়ের পর্যবেক্ষণে নিয়োজিত ব্রিটিশ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিসংখ্যান অনুযায়ী সরকারি বাহিনীর বিমান হামলায় শুক্রবার ৪০ জন এবং শনিবার ৩০ জন নিহত হয়েছে। সিরিয়ার বিদ্রোহী সমর্থক সংবাদমাধ্যম ঘৌটা মিডিয়া সেন্টার দম বন্ধ হয়ে ৭৫ জনের প্রাণহানির খবর দিয়েছে। সিরিয়ার হাসপাতালগুলো নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক সাহায্য সংস্থা ইউনিয়ন অব মেডিকেল রিলিফ অর্গানাইজেশন বিবিসিকে জানিয়েছে, দামেস্কের প্রান্তিক বিশেষায়িত হাসপাতাল তাদের ৭০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে এসব দাবি স্বাধীনভাবে তদন্ত করে দেখতে পারেনি কোনও আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সূত্র: রয়টার্স, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান