ভারতের মহারাষ্ট্রে ট্রাক উল্টে নিহত ১৮

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০১৮, ১৫:৪১আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৫:৪৬
image

ভারতের মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি ট্রাক উল্টে নারীসহ অন্তত ১৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ভারতের মহারাষ্ট্রে ট্রাক উল্টে নিহত ১৮ প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালের এই দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। শ্রমিকরা ট্রাকে করে কর্ণাটকের বিজাপুর থেকে পুনে যাচ্ছিলো। মুম্বাই-বেঙ্গালুরু মহাসড়কে মোড় ঘোরার সময় ট্রাকটি উল্টে যায়।

সাতারা পুলিশের এসপি সন্দ্বীপ পাতিল বলেন, খান্ডালা টানেলের সামনে ঘোরার সময় দুর্ঘটনা ঘটে। তাদের ট্রাকে ভারী জিনিসপত্র ছিল। সেই ভারী বস্তুই শ্রমিকদের ওপর পরে। মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় অনেকের।  

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাদের ধারণা চালক কিছুটা ঘুমিয়ে পড়েছিলেন। এজন্যই বাক ঘুরতে সমস্যা হয় তার। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম