ফক্স মিডিয়ার কার্যালয়ে ইউরোপীয় কমিশনের ‘অঘোষিত অভিযান’

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৮, ১৪:০৪আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৪:১৩

পূর্ব ঘোষণা ছাড়াই বিতর্কিত মার্কিন মিডিয়া ব্যবসায়ী রুপার্ট মার্ডকের মালিকানাধীন টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়েছে ইউরোপীয় কমিশন। ক্রীড়া সম্প্রচার স্বত্ত্বের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসভঙ্গ নীতি লঙ্ঘনের সন্দেহভাজন অভিযোগ তদন্তে ‘অঘোষিত অনুসন্ধান’ চালানো হয়েছে বলে জানিয়েছে ওই কমিশন। এই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে ফক্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব খবর জানিয়েছে।

ফক্স নেটওয়ার্কের লন্ডন কার্যালয়ে তল্লাশি অভিযান

মঙ্গলবার প্রকাশিত খবরে জানা যায়, ইউরোপীয় কমিশনের কমপিটিশন অথরিটি ফক্স কার্যালয়ে অভিযান চালিয়ে ক্রীড়া সম্প্রচার স্বত্ব সংক্রান্ত নথি জব্দ করে। এক বিবৃতিতে জানানো হয় সম্প্রচার স্বত্বের সঙ্গে সম্পর্কিত অন্য কোম্পানিগুলোও এই ধরনের তল্লাশির মুখে পড়েছে। বিবিসি জানিয়েছে, অন্য কোন কোম্পানিগুলোতে এবং কখন সেখানে তল্লাশি চালানো হয়েছে তা পরিষ্কার নয়।

ইউরোপীয়ান কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব কোম্পানি এর সঙ্গে সম্পর্কিত তারা ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসভঙ্গ নীতি ভঙ্গ করে থাকতে বলে কমিশন উদ্বেগ রয়েছে। ওই নীতি নিয়ন্ত্রণমূলক ব্যবসাকে নিষিদ্ধ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজন প্রতিযোগিতামুলক ব্যবসা বিরোধি কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রাথমিক পদক্ষেপ অঘোষিত অনুসন্ধান। এই অনুসন্ধানের অর্থ এই নয় যে ওই কোম্পানি প্রতিযোগিতামুলক ব্যবসা বহির্ভূত কর্মকাণ্ডের জন্য দোষী।

এই তদন্ত শেষ করার নির্দিষ্ট কোনও সময়সীমা নেই জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে ইউরোপীয় কমিশনের তদন্ত দীর্ঘমেয়াদী হতে পারে।

ইউরোপ ও যুক্তরাজ্যজুড়ে খেলা সম্প্রচারের বিশাল বাণিজ্য রয়েছে। বড় বড় লীগগুলোর সম্প্রচারস্বত্ব সংরক্ষণ করে দর্শক আকৃষ্ট করতে বিলিয়ন বিলিয়ন পাউন্ড অর্থ ব্যয় করে থাকে সম্প্রচার নেটওয়ার্কগুলো।

ফক্স নেটওয়ার্কস গ্রুপ ফক্সের একটি ইউনিট হিসেবে বিশ্বজুড়ে টেলিভিশন ও ক্যাবল চ্যানেল ও কন্টেন্ট সরবরাহ করে থাকে। ২০১৭ সালে যৌন নিপীড়নের অভিযোগে বিতর্কিত এই প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, ফক্স নেটওয়ার্কস গ্রুপ ইউরোপীয় কমিশনের অনুসন্ধানে সম্পূর্ণ সহায়তা করছে।

বিবিসি বলছে, এই অনুসন্ধান মিডিয়া মোঘল রুপার্ট মার্ডকের সাম্রাজ্যে বিশাল ভূকম্পন বলে বিবেচিত হচ্ছে।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক